T-20 World Cup Semi Final: মঙ্গলবার, দুটি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম ঘোষণা করে দিল তারা। বুধবার, প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। 

T-20 World Cup Semi Final: টি-২০ বিশ্বকাপে দুটি সেমিফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি। চলতি মেগা টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন? তা এবার জানিয়ে দিল আইসিসি।

সেমিফাইনালে ম্যাচ অফিশিয়াল কারা?

মঙ্গলবার, দুটি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম ঘোষণা করে দিল তারা। বুধবার, প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (new zealand vs south africa 2023 world cup)। ৪ মার্চের এই ম্যাচটি পরিচালনা করবেন রিচার্ড ইলিংওয়ার্থ এব‌ং অ্যালেক্স হোয়র্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন রড টাকার। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ মার্চ, মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। 

Scroll to load tweet…

দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় কলকাতা এবং মুম্বইয়ের ক্রিকেটপ্রেমী জনতা

তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং ও চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট (india vs england t20 world cup 2026)।কলকাতা এবং মুম্বই, এই দুই জায়গারই আবহাওয়া একদম ঠিকঠাক রয়েছে। ফলে, পুরো ম্যাচই খেলা হবে। ইতিমধ্যেই এই দুটি মেগা সেমিফাইনালকে ঘিরে পারদ চড়তে শুরু করেছে। দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় কলকাতা এবং মুম্বইয়ের ক্রিকেটপ্রেমী জনতা।

আর তার আগেই এবার চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে দুটি সেমিফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। চলতি মেগা টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন? তা এবার বিশদে জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।