MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • প্রথম সাক্ষাতেই চুমু থেকে হোটেলের ঘরে সময় কাটানো, জানুন রোহিত শর্মা ও ব্রিটিশ মডেলের প্রেম কাহিনি

প্রথম সাক্ষাতেই চুমু থেকে হোটেলের ঘরে সময় কাটানো, জানুন রোহিত শর্মা ও ব্রিটিশ মডেলের প্রেম কাহিনি

বর্তমানে ভারতীয় দল রয়েছে অস্ট্রেলিয়া সফরে। কিন্তু চোটের কারণে দলের সঙ্গে সীমিত ওভারের সিরিজে যেতে পারেননি ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এবারের আইপিএলে মুম্বইকে পঞ্চমবার ট্রফিু এনে দিয়েছেন হিটম্যান। একইসঙ্গে বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ফ্যানেদের মধ্যে উৎসাহ কম নয়। স্ত্রী রীতিকা ও এক মেয়েকে নিয়ে রোহিতের সুখী দাম্পত্য জীবন। কিন্তু বিতর্ক তাড়া করেছে রোহিতকেও। বিয়ের আগে এক ব্রিটিশ মডেল-অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রোহিতের। ভারতীয় তারকার সন্পর্কে একাধিক গোপন তথ্য ফাঁস বা অভিযোগ এনেছিলেন তিনি। আজ আপনাদের জানাবো বিয়ের আগে রোহিতের 'লভ লাইফ' সম্পর্কে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 27 2020, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

সোফিয়া হায়াতের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। অভিনেত্রী ও মডেল হওয়ার পাশাপাশি তিনি গায়িকাও ছিলেন। তবে সোফিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

বিয়ের আগে মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াতের সঙ্গে রোহিত শর্মার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। রোহিত-সোফিয়ার প্রেমের গল্প ছড়িয়ে পড়েছিল সর্বত্র।

311

পরে সংবাদ মাধ্যমে সোফিয়া নিজেও জানান, লন্ডনে একটি পার্টিতে তাঁর সঙ্গে রোহিতের আলাপ হয়েছিল। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত বলে দাবি সোফিয়ার।

411

তাঁর সঙ্গে রোহিতের সম্পর্ক ছিল বলে পরে টুইটও করেছিলেন সোফিয়া। সেখানে এ কথাও জানান, তাঁদের সেই সম্পর্ক এখন অতীত। বিচ্ছেদের জন্য রোহিতকেই দায়ী করেন সোফিয়া।

511

রোহিত নাকি সংবাদ মাধ্যমে তাঁর জীবনে সোফিয়ার অস্তিত্ব অস্বীকার করেন। এর পরেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই ব্রিটিশ মডেল। টুইটারে ব্লক করে দেন রোহিতকে।

611

বিনোদন দুনিয়া থেকে সরে দাঁড়িয়ে সোফিয়া মাঝে সন্ন্যাসজীবন গ্রহণ করেছিলেন। পরে অবশ্য বিয়ে করেন মডেল ভ্লাদ স্তানেস্কুকে। তবে সেই বিয়েও বেশিদিন টেকেনি, প্রতারণার অভিযোগ এনে সোফিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ করেন ভ্লাদ স্তানেস্কু।
 

711

কিন্তু বেশ কয়েক বছর পর রোহিত ও তাঁর সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন সোফিয়া। সোফিয়াই এখন একটি বইয়ে তার সাথে রোহিত শর্মার প্রেমের গোপন সব কথা ফাঁস করেছেন।
 

811

সোফিয়া বলেছিলেন,একটা ছবির শুটিংয়ের সময় আমার এক বন্ধু রোহিতের সঙ্গে আলাপ করায়। আমি তখন রোহিতকে চিনতাম না। কারণ তখনও আমি ক্রিকেট তেমন দেখি না। আমরা পরস্পরের সঙ্গে প্রচুর কথা বলছিলাম। 

911

তার পর দুজন একসঙ্গে সেই শুটিং সেটের একটা ফাঁকা জায়গায় চলে যাই। সেখানে রোহিত আমাকে চুম্বন করে। তার পর আমরা একসঙ্গে নেচেছিলাম। 

1011

এছাড়াও তিনি বলেছিলেন 'ও খুব মিষ্টি একটা ছেলে। আমি ও রোহিত পরস্পরের সান্নিধ্য পছন্দ করতাম। ওর সঙ্গে সম্পর্কটাকে আমি সম্মান করি। আমাদের সম্পর্কটাকে নিয়ে মিডিয়া অনেক কিছুই প্রচার করেছে। আসলে আমাদের সম্পর্কটার ব্যাপারে কেউ মিডিয়াকে জানিয়েছিল। তা ছাড়া তখন আমাদেরকেও হোটেলের ঘরে বা লনে অনেক সময় দেখা যেত।'
 

1111

তবে এখন সেসব অতীত। ২০১৫ সালে ১৩ ডিসেম্বর রীতিকাকে বিয়ে করেন রোহিত শর্মা। বিয়ের ৩ বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়। এখন স্ত্রী-কন্যা ও ক্রিকেটকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন রোহিত শর্মা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image2
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image3
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Recommended image4
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image5
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved