MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • বল হাতে রান দেওয়া একেবারে না পসন্দ এদের, চিনে নিন আইপিএলের সেরা ১০ 'কিপটে' বোলারদের

বল হাতে রান দেওয়া একেবারে না পসন্দ এদের, চিনে নিন আইপিএলের সেরা ১০ 'কিপটে' বোলারদের

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্ব। অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। কথায় বলে আইপিএল মানেই চার-ছয়ের বন্যা। কিন্তু আইপিএলেও এমন কিছু বোলার রয়েছেন যারা রান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কৃপণ। উইকেট তো নেন তার পাশাপাশি প্রতি ওভার পিছু রান খরচ করেন যথেষ্ট কম। দেখে নিন আইপিএলের ইতিহাসে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ 'সেরা কৃপণ' বোলারদের তালিকা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 15 2021, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১.নাম- রশিদ খান 
আইপিএলের  বেস্ট ইকোনমি রেট বোলরাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রাশিদ খান। এখনও পর্যন্ত ৬৯ টি ম্যাচে ২৭৪ ওভার বল করে ৮৫টি উইকেট নিয়েছেন রাশিদ খান। তার ইকোনমি রেট ৬.২৩।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২.অনিল কুম্বলে-
রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলতেন অনিল কুম্বলে। মোট ৪২টি ম্য়াচ খেলেছেন তিনি। ১৬১ ওভার বল করে নিয়েছেন ৪৫টি উইকেট। জাম্বোর ইকোনমি রেট ৬.৫৭।
 

310

৩. গ্লেন ম্যাকগ্রা-
 বেশিদিন আইপিএল খেলেননি অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রা। ১৪টি ম্য়াচ খেলে ৫৪ বল করেছেন তিনি। ১২ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৬.৬১।

410

৪. মুথাইয়া মূরলীধরন
কিংবদন্তী মুথাইয়া মুরলীধরন বেশ কিছু বছর আইপিএল খেলেছেন। ৬৬টি ম্য়াচে ২৫৪ ওভার বল করেছেন তিনি। ৬৩টি উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৬.৬৭।

510

৫. ভ্যান ডার মারউই-
বাঁ-হাতি স্পিনার ভ্যান ডার মারউই তার আইপিএল কেরিয়ারে মাত্র ২১টি ম্যাচ খেললেও নিজের ছাপ ছেড়ে গেছেন। ৭৪ ওভার বলে করে নিয়েছেন মোট ২১টি উইকেট। তার ইকোনমি রেট ৬.৭৪।
 

610

৬. জয়ন্ত যাদব-
তরুণ স্পিনার জয়ন্ত যাদব আইপিএলে এখনও মোট ১৭টি ম্য়াচ খেলেছেন। মোট ৫৫ ওভার বল করেছেন এমআই স্পিনার। নিয়েছেন ৭টি উইকেট। জয়ন্ত যাদবের ইকোনমি রেট ৬.৭৪। 

710

৭. সুনীল নারিন-
কেকেআরের তারকা স্পিনার সুনীল নারিন দীর্ঘ বছর ধরে সার্ভিস দিচ্ছেন। আইপিএল কেরিয়ারে ১২৪টি ম্য়াচ খেলে মোট ৪৮০ ওভার বল করেছেন নারিন। ১৩০টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.৭৮।

810

৮. ড্যানিয়েল ভেত্তোরি-
কিউই কিংবদন্তী স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি নিজের আইপিএল কেরিয়ারে মোট ৩৪টি ম্য়াচ খেলেছেন। ১২৯ ওভার বল করে ভেত্তোরি নিয়েছেন মোট ২৮টি উইকেট। কিউই তারকার আইপিএলে ইকোনমি রেট ৬.৭৮।
 

910

৯.রবিচন্দ্রন অশ্বিন-
বর্তমানে দিল্লি ক্যাপিটালসে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের দীর্ঘ আইপিএল কেরিয়ারে ১৫৯টি ম্য়াচ ৫৫৭ ওভার বল করেছেন তিনি। ৬.৯০ ইকোনমি রেটে মোট ১৩৯টি উইকেট নিয়েছেন অশ্বিন।

1010

১০. ডেল স্টেইন-
প্রোটিয়া তারকা পেসার ডেইল স্টেইন আইপিএলকে বিদায় জানানোর আগে আরসিবিতে খেলতেন। আইপিএল কেরিয়ারে ৯৫টি ম্যাচ খেলে ৩৬২ ওভার বল করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯৭টি। ইকোনমি রেট ৬.৯১।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image2
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image3
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image4
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Recommended image5
India Vs Japan T20: ডুজুয়ান টাইফুনের ভ্রুকুটি! ভেস্তে যেতে পারে ভারত-জাপান ম্যাচ! কখন, কোথায় দেখবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved