MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2022: আইপিএল নিলামে বাংলার 'মন্ত্রীমশাই', ৪ বছর পর কোটিপতি লিগে ফিরতে প্রস্তুত মনোজ

IPL 2022: আইপিএল নিলামে বাংলার 'মন্ত্রীমশাই', ৪ বছর পর কোটিপতি লিগে ফিরতে প্রস্তুত মনোজ

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian Cricketer) এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী (Bengal Sports Minister) মনোজ তিওয়ারি (Manoj Tiwary)ফের আইপিএলে (IPL 2022) কামব্যাক করতে প্রস্তুত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর মেগা নিলামের জন্য নির্বাচিত ৫৯০ জন খেলোয়াড়ের মধ্যেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। আইপিএলের মেগা (IPL Auction) মঞ্চে ফিরতে প্রস্তুত মনোজ তিওয়ারি।   

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 02 2022, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আয়োজন হতে চলেছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় নিলামের আসর।  প্রাথমিক তালিকা থেকে মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই তালিকায় রয়েছে মনোজ তিওয়ারিও।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

আইপিএল নিলামে অংশ গ্রহণের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ৪  বছর আইপিএল নিলামের মূল পর্বে ফিরলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

38

রাজনীতিতে আসলেও ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। সেই লক্ষ্যে নিজের ফিটনেস ট্রেনিং ও অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। চলতি মরসুমে ক্রিকেটে ফিরেছেন মনোজ তিওয়ারি।
 

48

ক্লাব ক্রিকেট খেলেছেন তিনি। মোহনবাগানের হয়ে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায় দুরন্ত শতরান করে তার মধ্যে যে ক্রিকেট এখনও ফুরিয়ে যায়নি, তা প্রমাণ করেছেন মনোজ তিওয়ারি। বামলার রঞ্জি দলেও নির্বাচিত হয়েছেন মনোজ।

58

আইপিএলের মেগা  নিলামের চুড়ান্ত তালিকায় বাংলা থেকে সুযোগ পেয়েছেন ১৪ জন ক্রিকেটার। সেখানেই নাম রয়েছে মনোজ তিওয়ারিরও। এছাড়াও রয়েছেন ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, ঈশান পোড়েলদের মতো ক্রিকেটাররা। মনোজের বেস প্রাইড ৫০ লক্ষ টাকা।

68

শেষবার ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন মনোজ তিওয়ারি। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি আইপিএলের মঞ্চে। এবার চূড়ান্ত নিলামে দল পাওয়ার অপেক্ষায় বাংলার মন্ত্রী তথা ক্রিকেটার মনোজ।

78

আইপিএলে মোট ৪টি দলের হয়ে খেলেছেন মনোজ তিওয়ারি। কিংস ইলেভেন পঞ্জান যা এখন পঞ্জাব কিংস  নামে পরিচিত , তাছাড়াও মনোজ তিওয়ারি দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছেন, যা এখন দিল্লি ক্যাপিটালস নামে পরিচিত। এছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস (বর্তমানে বিলুপ্ত দল) হয়েও খেলেছেন।
 

88

আইপিএলে ৯৮টি ম্যাচে রয়েছে ১৬৯৫ রান। যারমধ্যে রয়েছে ৭টি অর্ধশতরান। মনোজ তিওয়ারি তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১২টি ওয়ানডেতে ২৬.১ গড়ে ২৮৭ রান করেছেন। এছাড়াও তিনি 3টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যাতে তিনি ১৫ গড়ে ১৫ রান করেছেন।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত
Recommended image2
Cape Town Test: অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
Recommended image3
Bangladesh vs West Indies: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের
Recommended image4
Shehbaz Sharif: হংকং সিক্সেসে ভারতের বিরুদ্ধে জয় উদযাপন, ট্রোলড শেহবাজ শরিফ
Recommended image5
India Vs New Zealand ODI: চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণা, দলে এলেন আকিব নবী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved