MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড, এবার নাম জড়াল রোহিত শর্মার পরিবারের

সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড, এবার নাম জড়াল রোহিত শর্মার পরিবারের

সকলে বলে ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ  চিরন্তন। এবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িয়ে গেল জড়িয়ে গেল ক্রিকেট। প্রয়াত অভিনেতার মৃত্যর তদন্তভার নিয়োছে সিবিআই। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তলব করল বান্টি সাজদেকে। এই বান্টি সাজদের সঙ্গে ক্রিকেটের যোগ  অবিচ্ছেদ্য।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 05 2020, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

প্রয়াত বলিউড অভিনেতার মৃত্যু তদন্তে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এবার ডেকে পাঠাল বান্টি সাজদেকে। এই বান্টি সাজদে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে শ্যালক হন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

শুধু রোহিত শর্মা নয়, বান্টির সঙ্গে গভীর যোগ রয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিরও। বান্টি বিরাটের এজেন্ট হিসবে কাজ করে থাকেন।

38

কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে রোহিতের স্ত্রী রীতিকার তুতো ভাই বান্টি সাজদের ঠিক কী সম্পর্ক? কর্নেস্টো স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার রোহিতের এই শ্যালক। 

48

জানা গিয়েছে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান নাকি কাজ করতেন বান্টির সংস্থার হয়ে। এবং এই সংস্থার হয়ে কাজের সময়েই সুশান্তের সংস্পর্শে এসেছিলেন দিশা।
 

58

২০০৮ প্রতিষ্ঠিত এই সংস্থাটি দেশের অন্যতম ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি। যার সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলির মতো ক্রিকেটার সহ একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম। দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেই সংস্থার সিইও’কে এবার ডেকে পাঠালো সিবিআই।

68

আর যেহেতু বান্টি সাজদের সংস্থার সঙ্গে বলিউডের একাধিক নামীদামী তারকা জড়িয়ে রয়েছেন তাই সিবিআই’য়ের কু-নজরে এবার কর্নেস্টো স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

78

সূত্র মারফত জানা গিয়েছে, রোহিত শর্মার শ্য়ালক তথা বিরাট কোহলির এজেন্টকে ডাকাই শুধুই নয়, ইতিধ্যেই তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা।

88

প্রতিদিন সুশান্ত সি রাজপুতের মৃত্যু তদন্তে সামনে আসছে নয়া মোড়। সঠিক তদন্তের জন্য একেবারে শিকড় পর্যন্ত যেতে চাইছে সিবিআই। এবার তাতে পরোক্ষভাবে জড়াল ক্রিকেটের নামও। সুশান্তের মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এখনও অনড় প্রয়াত অভিনেতার ভক্ত, অনুগামিরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
Recommended image2
South Africa vs Australia: ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন
Recommended image3
India A vs Australia A: রুতুরাজদের হারিয়ে সিরিজ জিতে গিলদের বার্তা দ্বিতীয় অস্ট্রেলিয়ার
Recommended image4
Ravindra Jadeja: এবারও রঞ্জি ট্রফিতে খেলবেন, সৌরাষ্ট্রের দলে রবীন্দ্র জাডেজা
Recommended image5
India vs New Zealand: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোড়া চোটের ধাক্কা, চাপে নিউজিল্যান্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved