MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনি আবেগের কাছে হার মানল কাঁটাতারও, ক্রিকেট মাঠকে বিদায় জানালেন 'বসির চাচা'

ধোনি আবেগের কাছে হার মানল কাঁটাতারও, ক্রিকেট মাঠকে বিদায় জানালেন 'বসির চাচা'

ধোনির অবসরের পর কেটে গিয়েছে অনেকটা সময়। এখনও সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট বিশ্ব এমএস ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। ধোবনির বর্ণময় কেরিয়ারের পাশাাশি আলোচনা চলছে রায়নাকে নিয়েও। কারণ প্রিয় বন্ধু ও অধিনায়কের অবসরের সঙ্গী হয়েছেন তিনিও। শুধু রায়না নয়, ধোনির অবসরে ক্রিকেট মাঠ থেকে অবসর নিলেন আরও এক ব্যক্তি। সীমানা, গন্ডী,কাঁটাতার, শত্রুতা সব কিছুকে হেলায় উড়িয়ে দিয়ে ধোনির অন্ধ ভক্ত পাকিসিতানের বসির চাচা। ধোনির অবসরের ফলে ক্রিকেট মাঠ থেকে অবসর নিলেন বসির চাচা।   

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 18 2020, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

এমএস ধোনির অবসর গ্রহণের পর প্রিয় অধিনায়ক ও বন্ধুর সঙ্গে অবসর নিয়েছেন সুরেশ রায়নাও। কিন্তু শুধু সুরেশ রায়নাই নন, ধোনির অবসর গ্রহণের ফলে অবসর নিয়েছেন আরও এক জন। কেউ নিজের কেরিয়ার ভুলে, কেউ দেশজ সীমানার গণ্ডি ভুলে। না তিনি কোনও ক্রিকেটার নয়, এমনকী এদেশের বাসিন্দাও নয়, তিনি পাকিস্তান ক্রিকেট দলের খ্যাতনামা সমর্থক বসির চাচা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ভারত-পাক ম্যাচে পাকিস্তানের সমর্থন করলেও, ধোনির হয়েও গলা ফাটান  বসির চাচা। প্রাক্তন ভারত অধিনায়কের অন্ধ সমর্থক তিনি। ধোনির জন্য তার আবেগটাইই আলাদা। তাই ধোনির অবসর গ্রহণের সিদ্ধান্ত অন্তর থেকে ব্যথিত বিসর চাচা। ভবিষ্যতে আর ভারত-পাক ম্যাচে মাঠে না যাবার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
 

38

জন্মসূত্রে পাকিস্তানি হলেও, তার নিবাস শিকাগোতে। সেখানে একটি রেস্তোরা চালান তিনি। হৃদয় থেকে ভালোবাসেন ধোনিকে। তাই ধোনির অবসর গ্রহণের পর তিনিও অবসর নিলেন বলে জানিয়েছেন তিনি। 
 

48

এক সাক্ষাৎকারে বসির চাচা বলেছেন,'ধোনি অবসরে গিয়েছে তাই আমিও ম্যাচ দেখা থেকে অবসর ঘোষণা করলাম। আমি ধোনিকে ভীষণ ভালোবাসি আর সেও আমায় ভালোবাসে। তাই ও যখন আর নেই আমার ঘুরে-ঘুরে ক্রিকেট ম্যাচ দেখার কোনও মানে হয় না।'
 

58

চাচা আরও বলেছেন, ‘প্রত্যেক মহান ক্রিকেটারেরই অবসরের মুহূর্ত আসে। কিন্তু ধোনির অবসর ঘোষণা আমায় ভীষণ কষ্ট দিচ্ছে একইসঙ্গে পুরনো অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। ওর একটা জমকালো বিদায়ী সংবর্ধনা পাওয়া উচিৎ ছিল। যদিও ও এই সবকিছুর ঊর্ধ্বে।’
 

68

শোনা যায় পাকিস্তানের সমর্থক হয়ে ধোনির হয়ে মাঠে চিৎকার করায় একাধিকবার পাক সমর্থকদের থেকেই বিদ্রুপের শিকার হয়েছেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ফাইনালে টিকিটও পাননি বসির চাচা। সেই সময় ধোনি তাক টিকিটের ব্যবস্থা করে দিয়ছিলেন। তখন থেকেই ধোনি ও বসির চাচার সুসম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

78

ধোনিকে ছাড়া ক্রিকেট আর আগের মত থাকবে বলেও জানিয়েছেন বসির চাচা। বর্তমানে হার্টের অসুখে ভুগছেন ধোনির এই অন্ধ সমর্থক। তারপরও,আইপিএলের পর ধোনির রাঁচির বাড়িতে যাবেন বলে জানিয়েছেন বসির চাচা। ধোনির বর্ণময় কেরিয়ার ও আগামি জীবনের জন্য তাকে শুভেচ্ছা জানাবেন।

88


ভারতের চির শত্রু দেশের বাসিন্দা ও সমর্থক হলেও, হৃদয় থেকে কাওকে সমর্থন করলে বা ভালোবাসলে কাঁটা তার যে তা আটকাতে পারে না তার আরও এক উদাহরণ বসির চাচা। কারণ ধোনিকে ভালোবাসা যদি কোনও শিল্প হয়ে থাকে, তাহলে বশির চাচা তার পাবলো পিকাসো। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত
Recommended image2
Cape Town Test: অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
Recommended image3
Bangladesh vs West Indies: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের
Recommended image4
Shehbaz Sharif: হংকং সিক্সেসে ভারতের বিরুদ্ধে জয় উদযাপন, ট্রোলড শেহবাজ শরিফ
Recommended image5
India Vs New Zealand ODI: চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণা, দলে এলেন আকিব নবী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved