MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ছুটির দিনে সমুদ্রস্নানে কিংসরা, 'বিন্দাস মুডে' পাওয়া গেল রাহুল, শামি, কুম্বলেদের

ছুটির দিনে সমুদ্রস্নানে কিংসরা, 'বিন্দাস মুডে' পাওয়া গেল রাহুল, শামি, কুম্বলেদের

এক যুগ কেটে গেলেও নিজেদের প্রথম আইপিএল ট্রফি এখনও অধরা কিংস ইলেভেন পঞ্জাব দলের। এই বছর মরু শহরে কেএল রাহুলের নেতৃত্ব ও কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পঞ্জাব। গত সপ্তাহ থেকেই আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করেছে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামিরা। মাঝে একদিন ছুটিতে হোটেলের প্রাইভেট বিচে সময় কাটাল গোটা দল। আনন্দ, মজা, হুল্লোড়ে মেতে উঠল কিংসরা। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 02 2020, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

কিংস ইলেভেন পঞ্জাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দলের সমুদ্র স্নানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। কিংস ইলেভেন পঞ্জাব টুইটে ক্যাপশন হিসেবে লিখেছে, 'ট্রেনিং দ্যি বিচ, থোরা ফান ভি জরুরি হ্যায়'।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

ফের কড়া অনুশীলনে ফেরার আগে প্লেয়ারদের একটু হালকা রাখার জন্যই ও মজা উপভোগ করার জন্য কিংস ইলেভেন পঞ্জাব দলে তরফ থেকে এই সমুদ্র স্নানের ব্যবস্থা করা হয়।
 

312

বেশ খোশ মেজাজেই সমুদ্র সৈকতে পাওয়া গেল পুরো দলকে। জল কিছুটা গরম হলেও, ছুটির আনন্দে তাই উপভোগ করল কিংস ইলেভেন পঞ্জাব প্লেয়াররা।
 

412

সকলেই সমুদ্র স্নান উপভোগ করেছেন যে এমনটা নয়। অনেকেই বিচে বসে রাজকীয়ভাবে আড্ডাতেও মাতলেন। ছুটি উপভোগ করার সবরকম ব্য়বস্থাই ছিল।

512

ছুটির দিন হলেও, শারীরিক ফিটনেস তো ক্রিকেটারদের বজায় রাখতেই হবে। তাই স্নানের সময় সকলে একসঙ্গে বিচেই কিছুটা গা ঘামিয়ে নিলেন।
 

612

কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলকেও খোশ মেজাজে পাওয়া গেল সমুদ্র সৈকতে। রাহুলের এই  হট, মাচো লুকের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

712

কিংসদের কোচ কুম্বলের ফটোগ্রাফির সখের কথা সকলের জানা। বিচেও অনিল কুম্বলে পাওয়া গেল তার ক্যামেরার সঙ্গে। জমিয়ে করেন ফটো সেশন।

812

মহম্মদ শামির ছবি তোলার জন্য মাটিতে শুয়ে পড়তেও দেখা গেল কুম্বলেকে। সকলের কৌতুহল জাগে কি এমন ছবি তুললেন কিংস ইলেভেন পঞ্জাবের কোচ।
 

912

এই সেই ছবি। মহম্মদ শামির হাতে চাঁদ ধরাতেই মাটিতে শুয়ে ছবি তুলছিলেন কুম্বলে। এই ছবির পর মজার ছলে কুম্বলে বলেন নীল আমস্ট্রংয়ের পর মহম্মদ শামি।

1012

কিংসদের অপর তারকা প্লেয়ার মায়াঙ্ক আগরওয়ালকেও সমুদ্র সৈকতে পাওয়া গেল খোশ মেজাজে।  বিচের চেয়ারে বসে ফটো সেশন করতেও দেখা গেল তাকে।

1112


বাংলার তারকা প্লেয়ার ঈশান পোড়েলও জমিয়ে উপভোগ করলেন সমুদ্র স্নানের মজা। পঞ্জাব দলের হয়ে নিজেকে প্রমাণ করতেও মরিয়া বাংলার পেসার।

1212


কিংস ইলেভেন পঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসকেও বিন্দাস মুডে পাওয়া গেল। তিনিও উপভোগ করলেন সমুদ্র স্নানের মজা। ছুটির দিনে সমুদ্র স্নান ও একাধিক বিনোদনের শেষে ফের অনুশীলনে ফেরেন কিংসরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dope Tests Missing: IPLর মাঝে ভারতীয় ক্রিকেট ডোপ বিতর্ক, পরীক্ষায় না যাওয়ায় নোটিস দুই তারকা ক্রিকেটারকে
Recommended image2
IPL 2026: হোটেলে ক্রিকেটারদের ঘরে কারা? 'হানি ট্র্যাপ' নিয়ে সতর্কবার্তা বিসিসিআই-এর
Recommended image3
KKR vs DC: ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি! দিল্লির ঘরের মাঠে গিয়ে জয় কলকাতার
Recommended image4
Shakira Dai Dai Video: শাকিরা জাদু ফিরল বিশ্বকাপের থিম সংয়ে, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'দাই দাই' কলম্বিয়ান পোপ তারকার
Recommended image5
Shreyas Iyer: সূর্যকে সরিয়ে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আইয়ার! জোর জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved