MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল নিলামের আগেই অবসর ঘোষণা ধোনির দলের তারকা ব্যাটসম্যানের, কী জানালেন ডুপ্লেসি

আইপিএল নিলামের আগেই অবসর ঘোষণা ধোনির দলের তারকা ব্যাটসম্যানের, কী জানালেন ডুপ্লেসি

বৃহস্পতিবার আইপিএল নিলাম। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রকাশ্যে না আনলেও, মোটামুটি পাকা করে নিয়েছে কোন কোন ক্রিকেটারদের জন্য ঝাপাতে চলেছে তারা নিলামে। তবে নিলামের আগের দিন বুধবার অবসর ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 17 2021, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

সম্প্রতি পাকিস্তানের কাছে ২ ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর তারপর বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। তিনি লেখেন,'আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়। সব ফর্ম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।'
 

38

সেই পোস্টে ফাফ ডুপ্লেসি আরও লিখেছেন, '১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো’।
 

48

টেস্ট কেরিয়ারে  দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন ডুপ্লেসি। ৪০.০২ গড়ে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১০টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি।
 

58

অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন ফাফ ডুপ্লেসি। নিজের জাত চিনিয়েছিলেন তিনি। টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯।
 

68

টেস্ট ক্রিকেটে অবসর নিলেও, সীমিত ওভারের ক্রিকেট এখনও চালিয়ে যাবেন ফাফ ডুপ্লেসি। টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করে ও সাীমিত ওভারের ম্যাচে মনোনিবেশ করার জন্যই এই সিদ্ধান্ত ডুপ্লেসির।

78

বৃহস্পতিবার আইপিএল নিলাম। তার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এমএস ধোনির দলের তারকা ব্যাটসম্যান। অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর তাকে আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট বিশ্ব।
 

88

গতবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন ফাফ ডুপ্লেসি। ১৩ ম্যাচে ৪৪৯ রান করেছিলেন তিনি। এবারও তাকে দলে ধরে রেখেছে সিএসকে। আইপিএলেও আরও একবার ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছে প্রোটিয়া তারকা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image2
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Recommended image3
SRH vs RCB: চাই টপ-টু ফিনিশ? অসাধ্য সাধন ছাড়া কোনও উপায় নেই হায়দরাবাদের সামনে
Recommended image4
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image5
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved