MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অবশেষে স্বস্তি, মাঠের বাইরের লড়াইয়ে জয় পেলেন বিরাট কোহলি

অবশেষে স্বস্তি, মাঠের বাইরের লড়াইয়ে জয় পেলেন বিরাট কোহলি

ইংল্যান্ডে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে অনুশীলন ম্যাচ চেয়েছিল ভারতীয় দল। কিন্তু তা সম্ভব  হয়নি। নিজেদের মধ্যেই ম্যাচ খেলে ফাইনালে নেমেছিল টিম ইন্ডিয়া। তারপর ফাইনালের ফল আমাদের সকলের জানা। মেগা ফাইনালে হারের পর ইংল্যান্ড সিরিজের আগে অনুশীলনের ম্যাচের জন্য দাবি জানিয়েছিল বিরাট কোহলি। অনেক জল ঘোলার পর অবশেষে মাঠের বাইরের খেলায় জয় পেল ভারত অধিনায়ক।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 02 2021, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অনুশীলন ম্যাচ না পাওয়ার টের ম্য়াচে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ ২ বছরের লড়াইয়ের পরও ফাইনালে তীরে এসে তরী ডুবেছে বিরাট কোহলির।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তাই ইংল্যান্ড সিরিজের আগে বিসিসিআইয়ের কাছে অনুশীলন ম্য়াচের দাবি জানিয়েছিলেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের তরফ থেকে ইসিবির সঙ্গে কথা বলা হয়।

310

ইসিবি অবশ্য প্রথমে জানিয়ে দিয়েছিল, ভারতকে নিজেদের মধ্যে প্র্যাক্টিস ম্যাচ খেলতে হবে। কারণ করোনার জন্য অন্য কোনও দলের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচের ঝুঁকি নিতে ইসিবি রাজি নয়। 
 

410

কিন্তু হাল ছাড়েননি  বিরাট কোহলি। তিনি বারবার বিসিসিআইয়ের উপর জোর দিতে থাকেন, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে রাজি করানোর জন্য। 

510

বিসিসিআই ইসিবি-কে বোঝায়, ইংল্যান্ডের এই আবহাওয়ার সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নিতে প্র্যাক্টিস ম্যাচ কতটা প্রয়োজন! তাদের দাবি ছিল, নিজেদের মধ্যে খেললে খুব বেশি সুবিধে হয় না।

610

অবশেষে বিরাট কোহলি ও বিসিসিআইয়ের মানল ইসিবি। জানা যাচ্ছে শেষ পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে রাজি করাতে পেরেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত প্র্যাক্টিস ম্যাচ খেলবে।

710

বর্তমানে ২০ দিনের ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারপর ১৫ জুলাই ফের বায়ো বাবলে প্রবেশ করবে বিরাট কোহলি -রোহিত শর্মারা। যাবতীয় নিয়ম পালনের পরই হবে অনুশীলন ম্যাচ।
 

810

সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাই থেকে ২২ জুলাই অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচের দলগঠন নিয়েও আলোচনা শুরু করেছে ইসিবি।
 

910

সেই সম  ইসিবির নতুন উদ্যোগ ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ খেলতে ব্যস্ত থাকবে সেরা ক্রিকেটাররা। তাই অবশিষ্ট ক্রিকেটারদের দিয়ে তৈরি দলের বিরুদ্ধেই ভারত মাঠে নামবে। তবে শক্তিশালী দল গড়াই লক্ষ্য ইসিবির।

1010

প্রস্তুতি ম্যাচ খেলার পর ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ৫ ম্যাচের সিরিজ খেলবে দুই দল। তবে অনুশীলন ম্যাচ খেলায় সবুজ সংকেত মেলায় খুশি বিরাট কোহলি সহ গোটা দল। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image2
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image3
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image4
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image5
2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved