IND vs PAK Match News: পকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠি বলেছেন, পাকিস্তান ক্রিকেট সম্পর্কে কিছু 'সুসংবাদ' আসছে এবং মহসিন নকভি নিজেই এই ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি (india pakistan match)।
IND vs PAK Match News: ভারত-পাক ম্যাচ ঘিরে পাকিস্তানের নাটক অব্যাহত (Pakistan boycotts India match)। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন পকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠি। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট সম্পর্কে কিছু 'সুসংবাদ' আসছে এবং মহসিন নকভি নিজেই এই ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি (india pakistan match)।
পিসিবি চেয়ারম্যান নকভি নিজে মুলতান সুলতানের নিলামে উপস্থিত আছেন আপাতত। যা ইঙ্গিত দিচ্ছে যে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যেই রিপোর্ট আসছে যে, পাক বোর্ডের তরফ থেকে যে তিনটি শর্ত আইসিসি-র কাছে রাখা হয়েছে, সেগুলিকে পত্রপাট খারিজ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত
উল্লেখ্য, মুলতান সুলতান দলের নিলামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্তারা ছিলেন। নাজাম শেঠি জানান, “আমি মনে করি, আগামী ১-২ দিনের মধ্যে আপনি পিএসএলের বাইরেও কিছু সুসংবাদ শুনতে পাবেন। মহসিন নাকভির জন্য ধন্যবাদ। আমার মনে হয়, এখন এই বিষয়ে যত কম বলা হবে, ততই ভালো।"
প্রদঙ্গত, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। তারপর থেকে কম জলঘোলা হয়নি এই বিষয়টা নিয়ে। যদিও পিসিবি বিষয়টি সরকারিভাবে ইমেইল করে আইসিসি-কে জানায়নি (icc on pakistan complaint)। এরপর থেকে বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি।
তবে ৮ ফেব্রুয়ারি, মানে আরেকটি রবিবার বিষয়টি পুরো অন্যদিকে মোড় নিয়ে নেয়। লাহোরে রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র মধ্যে একটি জরুরি বৈঠক হয়। পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। সেই বৈঠকের পর থেকেই কিছুটা হলেও সুর নরম করতে শুরু করেন পিসিবি কর্তারা। জানা যাচ্ছে, তিনটি শর্ত মেনে নিলে পাকিস্তান এই ম্যাচে মাঠে নামতে পারে।
কিন্তু সোমবার, সেই সবকটি শর্ত বা দাবি পত্রপাট খারিজ করে দেয় আইসিসি। যে দাবিগুলি পাক বোর্ডের তরফ থেকে দাবি করা হয়, সেগুলিকে আইসিসি গুরুত্বই দিতে নারাজ বলে সূত্রের খবর।
তিনটি শর্ত কী কী?
১. আইসিসি-র কাছ থেকে বাংলাদেশ যে লভ্যাংশ পায়, তার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
২. টি-২০ ক্রিকেট বিশ্বকাপে না খেললেও, বাংলাদেশকে ‘পার্টিসিপেশন ফি’ দিতে হবে।
৩. আগামীদিনে নিজেদের দেশে আইসিসি আয়োজিত বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বাংলাদেশ। তাই আইসিসিকে জানাতে হবে যে, আগামীদিনে সেখানে কোন ফরম্যাটের বড় প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে।
তবে অন্য একটি ক্রিকেট নিউজ ওয়েবসাইট সূত্রে দাবি করা হয়েছে, শর্তগুলি আলাদা।
১. এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন করছেন না। তাই এখন থেকে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন করার জন্য নির্দেশ দিতে হবে।
২. আইসিসি-র কাছ থেকে লভ্যাংশ বাবদ পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পায়, তার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
৩. গত ২০০৮ সাল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রয়েছে। দ্রুত সেই দ্বিপাক্ষিক সিরিজ় আবার চালু করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
