MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিয়ের আগে হয়েছেন বাবা, ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

বিয়ের আগে হয়েছেন বাবা, ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

মাঠে বিধ্বংসী ব্যাটসম্যান। বল হাতেও দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। বিশ্ব জুড়ে ফ্যান রয়েছে বেন স্টোকসের (Ben Stokes)। বর্তমানে ইংল্য়ান্ড টেস্ট দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব নিয়েছেন বেন স্টোকস।  প্রিয় তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানার জন্য কৌতুহল রয়েছেন সকলের। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজের মাঝেই জানা যাক বেন স্টোকস ও তার স্ত্রী ক্লেয়ার ব়্যাটক্লিফের প্রেম কাহিনি (Love Story Of Ben Stokes)।

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 05 2022, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ক্রিকেট মাঠে বিধ্বংসী অলরাউন্ডার হলেও ব্যক্তগত জীবনে কিন্তু খুবই রোমান্টিক ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। দীর্ঘ বছর প্রেম করার পর অবশেষে নিজের বান্ধবীকে ক্লেয়ার ব়্যাটক্লিফকে বিয়ে করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

নিজের ক্রিকেট জীবনের শুরুতেই ২০১৩ সালে ক্লেয়ারের সঙ্গে দেখা হয় বেন স্টোকসের। তার খেলা দেখাতে বান্ধবীকে মাঠেও নিয়ে যেতেন বেন। একে অপরকে খুবই পছন্দ করতেন দুজন। তাই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বেন স্টোকস ও ক্লেয়ার ব়্যাটক্লিফ।
 

38

খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনামে চলে আসে এই জুটি। বিভিন্ন জায়গায় একসঙ্গে প্রকাশ্যে দেখাও যায় তারকা ক্রিকেটার ও তার  বান্ধবীকে।  তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে থেকেই এক সঙ্গে 'লিভ ইন' রিলেশনে থাকতে শুরু করেন বেন ও ক্লেয়ার।
 

48

এমনকী বিয়ে আগে বাবাও হন বেন স্টোকস। ২০১৫ সালে বেন স্টোকস ও ক্লেয়ার ব়্যাটক্লিফের জীবনে আসে তাদের প্রথম কন্যা সন্তান। প্রথম সন্তানের জন্মের পর বিয়ের সিদ্ধান্ত নেন বেন স্টোকস। অবশেষে ২০১৭ সালের ১৪ অক্টোবর বিয়ে করেন বেন স্টোকস ও তার বান্ধবী।  
 

58

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুয়ার্ট ব্রড,জস বাটলার,ইয়ন মর্গ্যান,ইয়ান বেল,পল কলিংউড সহ একাধিক বর্তমান ও প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। পরে বেন ও ক্লেয়ারের আরও একটি পুত্র সন্তানও হয়। খেলার ব্যস্ততার বাইরে সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান বেন স্টোকস।
 

68

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গেও উৎসবে মেতে উঠেছিলেন ব্রিটিশ তারকা। সেই ছবিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছিলেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার। যেই ছবি সকলেই খুব পছন্দ করেছিলেন।
 

78

পরিবারের জন্য নিজের কেরিয়ার গড়েননি  ক্লেয়ার। খেলার জন্য বেন স্টোকস বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকলেও, সন্তানদের নিয়েই সময় কাটান ক্লেয়ার। সব মিলিয়ে মাঠে তারকা ক্রিকেটারের পাশাপাশি দাম্পত্য জীবনেও সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখী জীবন উপভোগ করছেন বেন স্টোকস।
 

88

বেন স্টোকস বর্তমানে ইংল্য়ান্ড টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। প্রথম অধিনায়ক হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে বেন স্টোকসের নেতৃত্বধীন ইংল্যান্ড দল। সিরিজে সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyas Iyer: সূর্যকুমার যাদবের যুগ শেষ, ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার
Recommended image2
Dawood Ibrahim: আইপিএল-এর দখল নিতে চেয়েছিল দাউদ ইব্রাহিম, দাবি ললিত মোদীর
Recommended image3
ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার, কোহলি-রোহিতকে ধন্যবাদ জানালেন
Recommended image4
Lords 150th Test: লর্ডসের ঐতিহাসিক ১৫০, বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে অনন্য রেকর্ড ক্রিকেটের মক্কার
Recommended image5
Virat Kohli Injury: চোট পেয়ে ছিটকে গেলেন কোহলি, আফগানিস্তান সিরিজে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved