MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অবশেষে আইপিএল ২০২০-তে ক্রিকেটে ফিরল সিএসকে, ছবিতে দেখুন ধোনিদের প্রথম অনুশীলন

অবশেষে আইপিএল ২০২০-তে ক্রিকেটে ফিরল সিএসকে, ছবিতে দেখুন ধোনিদের প্রথম অনুশীলন

২৮ অগাস্ট চেননাই সুপার কিংস দলে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। দুই প্লেয়ার সহ আক্রান্ত ১৩ জন সদস্য এখনও কোয়ারেন্টাইনে। একইসঙ্গে আক্রান্তরা বাদে বাকিদের পরপর দুবার করোনা টেস্ট নেগেটিভ আসায় অবশেষে শুক্রবার থেকে অনুশীলন শুরু করল চেন্নাই সুপার কিংস দল। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সিএসকের অনুশীলন শুরুর প্রথম ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অবশেষে প্রিয় দল অনুশীলন শুরু করায় খুশি সিএসকে ভক্তরা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 04 2020, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অবশেষে আইপিএল ২০২০-তে ক্রিকেটে ফিরল সিএসকে, ছবিতে দেখুন ধোনিদের প্রথম অনুশীলন

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অন্যান্য দলের মতই চেন্নাই সুপার কিংসের জন্যও রাজকীয় বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বাসে করেই অনুশীলনে যান ধোনি, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজারা।
 

310

অনুশীলনে নামার আগে খোশ মেজাজে পাওয়া গেল মহেন্দ্র সিং ধোনিকে। ধোনির পোষাক দেখে কারও বোঝার উপায় নেই যে অনুশীলনে নামছেন না কোচিং করাতে নামছেন। ধোনির এই লুক বেশ মনেও ধরেছে সকলের।
 

410

অনুশীলনে নামার আগে নতুন লুকে ধরা দিলেন সিএসকে তারকা রবীন্দ্র জাদেজা। ছবি তোলার জন্য পোজও দিলেন তিনি। অনুশীলনে ফিরে খুশি জাড্ডুও।

510

অনুশীলন ছাড়াও একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালেন সকলে। কোয়ারেন্টাইনের শেষে গল্প, আড্ডায় মেতে উঠলেন ধোনি, শেন ওয়াটসনরা।

610

খোশ মেজাজে পাওয়ার গেল দলের অপর তারকা মুরলি বিজয়কেও। ফটো  সেশন করলেন এই ডান হাতি  সিনিয়র ব্যাটসম্যান।
 

710

খাওয়ার টেবিলেই দলের প্লেয়ার ও কোচিং স্টাফেদের সঙ্গে একপ্রস্তর আলোচনা সেরে নিলেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ কিউই তারকা স্টিফে ফ্লেমিং।
 

810

নিজেদের মধ্যে আলোচনা সেরে নিলেন দলের অপর দুই কোচিং স্টাফ লক্ষ্মীপতি বালাজি ও অজি তারকা মাইক হাসি। ফের একত্রিত হতে পেরে খুশি সকলেই।

910

আমিরশাহিতে প্রথমবার মাঠে নেমে প্র্যাকটিস করার দিনেই অবশ্য বড়সড় ধাক্কা হজম করতে হয়েছে সুপার কিংসকে। সুরেশ রায়নার পর দলের আরও এক তারকা ক্রিকেটার হরভজন সিংও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
 

1010

তবে এদিন প্রকাশ করা হল আইপিএলের ২০২০ মরসুমে চেন্নাই সুপার কিসের জার্সি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করা হয়। ফলে ধাক্কা  থাকলেও, অনুশীলন শুরু, জার্সি প্রকাশ সব কিছু মিলিয়ে ফের আইপিএলের মূল স্রোতে ফিরতে পেরে খুশি ধোনির সিএসকে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: 'পাট চুকিয়ে ফেলেছি', নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি
Recommended image2
South Africa Women vs India Women: মহিলাদের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হার, চাপে ভারত
Recommended image3
Virat Kohli: অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন? জল্পনা থামিয়ে দিলেন বিরাট কোহলি
Recommended image4
Sri Lanka A vs India A: বৈভবের তাণ্ডব, শ্রীলঙ্কা এ-কে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জয় ভারতের
Recommended image5
ক্লাস টেনের পরীক্ষায় কোন সাবজেক্টে কত পেয়েছিলেন বিরাট কোহলি? অঙ্কের নম্বর দেখলে হেসে ফেলবেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved