MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন-সৌরভ থেকে বিরাট গর্জে উঠলেন-রিহানা গ্রেটাদের ট্যুইটের বিরুদ্ধে, দিলেন 'নাক না গলানোর' পরামর্শ

সচিন-সৌরভ থেকে বিরাট গর্জে উঠলেন-রিহানা গ্রেটাদের ট্যুইটের বিরুদ্ধে, দিলেন 'নাক না গলানোর' পরামর্শ

রাজধানীর বুকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা, সমাজকর্মী গ্রেটা থুনবার্গরা। সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করার পাশপাশি কার্যত প্রচার শুরু করে দেন তারা। ঘটনার প্রতিবাদ জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও। এরপরই টুইটারে ট্রেন্ডিং হয় #‘ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা’ (#IndiaAgainstPropaganda) এবং হ‌্যাশট‌্যাগ ‘ইন্ডিয়াটুগেদার’ (#IndiaTogether)। ঘটনায় প্রতিবাদে সরব হন ভারতীয় ক্রিকেট তারকারা। ঐক্যবদ্ধ ভারতের আওয়াজ তুলে রিহানা-গ্রেটাদের সমালোচনা করেছেন সচিন, সৌরভ, বিরাট, রোহিত থেকে শুরু করে রবি শাস্ত্রী, সুরেশ রায়নারা।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 08 2021, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর টুইট করেন, 'ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোনও ঘটনার অংশীদার নয়। ভারতীয়রা দেশকে ভাল করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক‌্যবদ্ধ থাকা উচিত।'
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি  আহ্বান জানান,'আসুন, এই মতবিরোধের মধ্যে আমরা সবাই ঐক‌্যবদ্ধ থাকি। কৃষকরা দেশের অবিচ্ছেদ‌্য অঙ্গ। আমি নিশ্চিত, এই সমস‌্যার সমাধান পাওয়া যাবে, শান্তি ফিরবে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাব।'
 

39

সরব হয়েছেন ক্রিকেট তারকা রোহিত শর্মাও। তাঁর কথায়, 'যখনই আমরা ঐক‌্যবদ্ধ হই, তখনই ভারত আরও শক্তিশালী হয়। সমস‌্যার সমাধান খোঁজাই এইমুহূর্তের দাবি।' ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করেন।
 

49

অজিঙ্কা রাহানের গলাতেও একই সুর। 'যদি আমরা ঐক‌্যবদ্ধ থাকি, তাহলে পৃথিবীতে এমন কোনও ইস্যু নেই যার সমাধান বেরবে না। চলুন, অভ‌্যন্তরীণ বিষয়ে ঐক‌্যবদ্ধ থেকে সমস্যা মিটিয়ে ফেলি।'

59

প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে লিখেছেন, 'বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যথেষ্ট সক্ষম৷ ' 

69

ভারতীয় ওপেনার শিখর ধওয়ান ট্যুইটে জানিয়েছেন, 'আমাদের এমন এক সমাধানে পৌছানোটা গুরুত্বপূর্ণ যা আমাদের মহান জাতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা একত্রিত হয়ে আরও ভাল এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাই।
 

79

দেশবাসীকে একজোট করার ডাক দিয়ে ট্যুইট করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷ আলোচনার মাধ্যমেই কৃষকদের সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন৷ রবি শাস্ত্রী লিখেছেন, 'ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় কৃষিকাজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়৷ কৃষকরা দেশের মেরুদন্ড৷ এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে বলে আশা রাখি৷ জয় হিন্দ৷ '
 

89

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না জানান, 'একটি দেশ হিসাবে আমাদের আজকের ও আগামির সমস্যার সমাধান করতে হবে। তবে এর অর্থ এই নয় যে আমরা একটি বিভাজন তৈরি করি বা বাহ্যিক শক্তি দ্বারা বিভ্রান্ত হয়ে যাই। সুদৃঢ় ও নিরপেক্ষ কথোপকথনের মাধ্যমে সবকিছু সমাধান করা যেতে পারে।'
 

99
প্রতিক্রিয়া দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নিজে কিছু না লিখলেও, সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলের ট্যুইট রিট্যুইট করে বুঝিয়ে দিয়েছেন তার অবস্থান।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন পন্থ, খেলবেন বুমরা-জাদেজা
Recommended image2
India vs Sri Lanka: দিল্লিতে দূষণ নিয়ে উদ্বেগ, বিশাখাপত্তনমে সরে গেল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
Recommended image3
Virat Kohli Birthday: বিলাসবহুল জীবন বিরাট কোহলির, ঘড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে
Recommended image4
Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?
Recommended image5
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved