MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Harbhajan Singh Retirement: গীতার পোস্টার দেখে কী কাণ্ড ঘটিয়েছিলেন, জানুন হরভজনের প্রেম কাহিনি

Harbhajan Singh Retirement: গীতার পোস্টার দেখে কী কাণ্ড ঘটিয়েছিলেন, জানুন হরভজনের প্রেম কাহিনি

২৩ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারকে (Cricket Career) শুক্রবার বিদায় জানালেন হরভজন সিং (Harbhajan Singh)। সব ধরনের ক্রিকেট থেকে অবসর (Retirement) ঘোষণা করেন তিনি। মাঠ ও মাঠের বাইরে সর্বদা চনমনে ও আবেগপ্রবণ থাকেন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং। কোনও কিছু একবার জেদ করলে তা করেই ছাড়েন ভাজ্জি পাজি। অনেকেই হয়তো জানেন না নিজের জীবনসঙ্গী বাছার ক্ষেত্রেও এরকমই জেদ করেছিলেন হরভজন সিং। ৮ বছর গীতা বসরার সঙ্গে সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলেন ভাজ্জি। কিন্তু 'পঞ্জাব দ্য পুত্তরের' প্রেম কাহিনি বা প্রেমের শুরু খুবই মজাদার। আজ আপনাদের জন্য রইল ভাজ্জি পাজির প্রেম কাহিনি।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Dec 24 2021, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

এক সাক্ষাৎকারে হরভজন জানিয়েছিলেন গীতা বসরাকে সবার প্রথম একটি পোস্টারে দেখেছিলেন হরভজন সিং। পোস্টার দেখার পরও 'দিওয়ানা' হয়ে যান ভাজ্জি। সতীর্থ যুবরাজ সিংকে জিজ্ঞেস করেছিলেন এই মেয়েটিকে চেনো? জবাবে না বলেছিলেন যুবরাজ। পাল্টা উত্তরে প্রেমে পাগল হরভজন যুবরাজকে বলেছিলেন খুঁজে বার করুণ এই মেয়েটিকে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

এরপর হরভজন নিজের বন্ধুর কাছ থেকে গীতা বসরার নাম্বার জোগাড় করেন। গীতাকে নিয়মিত ম্যাসেজ করে শুরু করেন ভাজ্জি। গীতাকে কফিতে আমন্ত্রণও জানান তিনি। কিন্তু প্রথম কয়েকদিন গীতা বসরা হরভজনের প্রস্তাবে কোনও সাড়া দেননি। 

311

এরপর টি২০ বিশ্বকাপ জেতার পর হরভজনকে শুভেচ্ছা বার্তা পাঠান গীতা। তারপর থেকেই দুজনে ম্যাসেজে কথা বলা শুরু করেন, এবম ধীরে ধীরে দুজনের মধ্যে নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। এরপর আইপিএলের সময় গীতা বসরার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় হরভজন সিংয়ের। 

411

গীতা বসরা নিজের কেরিয়ারের প্রথম কয়েক বছরে তেমন সাফল্য পাননি। সেই কারণে খবই চিন্তিত ছিলেন তিনি। একইসঙ্গে কোনও সম্পর্কে জড়াতে চাননি। গীতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে চাইছিলেন। এরজন্য হরভজনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথাও বেলছিলেন গীতা। কিন্তু তারপর ভাগ্য তাদের মিল করিয়ে দেয়।

511

২০০৭ সাল থেকে সম্পর্কে থাকলেও হরভজন ও গীতা তাদের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি। কিন্তু এই সময়ে একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ২০০৮ সালে, ভজ্জি টিভি অভিনেত্রী মোনা সিংয়ের সাথে রিয়েলিটি শো 'এক হাসিনা, এক খিলাড়ি' তে অংশ নিয়েছিলেন

611

শোয়ের প্রচার চলাকালীন ভজ্জি বান্দ্রার একটি পাঁচতারা হোটেলে ছিলেন। এই সময়, গীতাকে ভাজ্জির সাথে দেখা করতে এই হোটেলে আসতে দেখা যায়। সেই সময় গীতা বলেছিলেন যে আমরা কেবল ভাল বন্ধু এবং তাকে তার অনেক সাধারণ বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।

711

এর পরে ২০১০ সালে, হরভজন সিং সেলিব্রিটি অতিথি হিসাবে ডান্স রিয়েলিটি শো 'জারা নাচকে দিখা' এর ফাইনালে অংশ নিয়েছিলেন। মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে শোয়ের শুটিং চলাকালীন সেখানেও গীতাকে দেখা গিয়েছিল।

811

শোয়ের ফাইনালে ইরফান পাঠান হরভজনের পাশাপাশি অতিথি ছিলেন। শুটিং চলাকালীন যখন দু'জন ভ্যানিটি ভ্যানে ছিলেন, তখন গীতা ভাজ্জির সাথে দেখা করতে আসেন। এরপর ইরফান ভ্যান থেকে বেরিয়ে গেলে গীতা প্রবেশ করেন।

911

দু'জনের সম্পর্কের বিষয়েও শাহরুখ খান মন্তব্য করেছিলেন, ২০১০ সালে ভারত-পাকিস্তান ম্যাচের পরে 'চক দে ইয়ারা' শো চলাকালীন শাহরুখ খান ভাজ্জিকে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি অনুষ্ঠানের হোস্ট ছিলেন এবং ভাজ্জিকে জিজ্ঞাসা করেছিলেন, 'ভাজ্জি তুমি সংসার কবে পাতছো?' ভাজ্জি যখন এই কথা শুনে হতবাক হয়ে যান, তখন শাহরুখ আরও একটি রসিকতা করলেন এবং বললেন, 'গীতার শপথ কর'।
 

1011

হরভজন সিং ৮ বছর দীর্ঘ সম্পর্কের পরে ২৯ অক্টোবর ২০১৫ সালে গীতা বাসরাকে বিয়ে করেছিলেন। জলন্ধরের এক গুরুদ্বারায় দুজনে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেছিলেন। তাঁর বিয়ের অনুষ্ঠানে সচিন তেন্ডুলকার ও তাঁর স্ত্রী অঞ্জলি সহ কয়েকজন নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। 
 

1111

হরভজন ও গীতার একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালেই পুত্র সন্তানের বাবা হন ভাজ্জি। পোস্টার দেখে যে প্রেমমের শুরু হয়েছিল তা বর্তমানে তা বর্তমানে পরিণতি পেয়ে সুখী দাম্পত্য উপভোগ করছেন হরভজন সিং ও গীতা বাসরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved