MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • কীভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল টিম ইন্ডিয়া, দেখুন এজবাস্টন টেস্টের হাইলাইটস

কীভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল টিম ইন্ডিয়া, দেখুন এজবাস্টন টেস্টের হাইলাইটস

ম্যাচের ৩ দিন পর্যন্ত এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) টেস্টের রাশ ছিল পুরোপুরি টিম ইন্ডিয়ার (Team India)হাতে। ম্যাচ জয় ও সিরিজ জয়ের প্রহরও গুনতে শুরু করেছিল ভারতীয় ফ্য়ানেররা। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। চতুর্থ দিনে বদলে গেল পুরো ছবিটা। আর পঞ্চম দিনের প্রথম সেশনে খেলা শেষ। ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ২-২ ড্র করল ইংল্য়ান্ড। কোন পথে জেতা ম্য়াচ হাতছাড়া করল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)ভারত, দেখুন হাইলাইটস (Highlights)। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 05 2022, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

এজবাস্টন টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়র বেন স্টোকস। ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। ইংল্যান্ড পেসারদের দাপটে টপ অর্ডারকে খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। একসম ভারতীয় দলের স্কোর ছিল ৯৮ রানে ৫ উইকেট।  
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সেখান থেকে ২২২ রানের পার্টনারশিপ করে দলকে ম্য়াচে ফেরান ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ঋষভ পন্থের পাল্টা মারের নীতি বা আগ্রাসী মনোভাব কাজে দেয়। তাকে যোগ্য সঙ্গে দেন রবীন্দ্র জাদেজা।   ১৪৬ রান করেন ঋষভ  পন্থ ও ১০৪ রান করেন রবীন্দ্র জাদেজা।

38

শেষের দিকে ছোট হলেও বিধ্বংসী ব্য়াটিং করেন বুমরা। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে আসে ৩৫ রান। নো বল ও ওয়াইড বাদে ব্য়াট হাতে বুমরা করেন এক ওভারে ২৯। যা কিনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান। শেষে দিকে বুমরার বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৪০০ রানেক গণ্ডি টপকে যায় ভারত। ৪১৬ রানে থামে ভারতের ইনিংস।  

48

প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ২৮৪ রানে শেষ হয় ইংল্য়ান্ডের  প্রথম ইনিংস।  দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন জনি বেয়ারস্টো। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ। এছাড়া ৩টি উইকেট নেন জসপ্রীত বুমরা, ২টি উইকেট নেন মহম্মদ শামি, একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।  

58

প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পায় ভারতীয় দল। সেই লিড টিম ইন্ডিয়াতে বাড়তি আত্মতুষ্টি এনে দেয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ম্য়াচের তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১২৫ রানে ৩ উইকেট। তখনই চালকের আসনে ভারত। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থ। 
 

68

চতুর্থ দিন থেকে খেলা বদলাতে শুরু করে।  দ্বিতীয় ইনিংসে দুরন্ত বল করে ইংল্যান্ড বোলাররা। যার ফলে চতুর্থ দিনে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে পুাজারা ও পন্থ ৫৭ রান করেন। প্রথম ইনিংসে লিডের সৌজন্য ইংল্য়ান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭৮ রান। ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন বেন স্টোকস। 

78

দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রাউলি দুরন্ত শুরু করেন। অ্যাটাকিং ব্য়াটিং করেন তারা। ওপেনিং জুটতে শতরান করেন তারা। অর্ধশতরান পূরণ করেন লিস। কিন্তু পরপর ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ডষ সেখান থেকে জনি বেয়ারস্টো ও জো রুট ইনিংসের রাশ ধরেন। ১০৯ থেকে চতুর্থ দিনের শেষে দলের স্কোর নিয়ে যান ২৫৯-এ। অর্ধশতরান করেন দুজনেই।

88

পঞ্চম দিনে ইংল্য়ান্ড দলের জয় ছিল  শুধু সময়ের অপেক্ষা। কারণ চতুর্থ দিনেই খেলা ঘুড়িয়ে দিয়েছিলেন রুট ও বেয়ারস্টো। শেষ দিনে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্য়াট করে শতরান পূরণ করে তারা। একইসঙ্গে প্রথম সেশনেই দলকে জয় এনে দেন। এই জয়ের ফলে ৫ ম্য়াচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করল বেন স্টোকসের দল। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Recommended image2
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image3
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image4
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image5
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved