MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'আরবে ছুটি কাটাতে নয়, খেলতে এসেছি,জিততে এসেছি',দলকে কড়া বার্তা ক্যাপ্টেন কোহলির

'আরবে ছুটি কাটাতে নয়, খেলতে এসেছি,জিততে এসেছি',দলকে কড়া বার্তা ক্যাপ্টেন কোহলির

আইপিএলের অন্যান্য দলের মতই অনুশীলন শুরু করে দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জোর কদমে চলছে আরসিবির অনুশীলন। তবে বিরাট কহোলি ক্রিকেটকে নিয়ে যে তিনি কতটা সিরিয়াস ও আবেগ প্রবণ ফের তার প্রমাণ দিলেন। অন্যান্য দল যেখানে আরবে গিয়ে খেলার মাঝে অন্যান্য আনন্দও উপভোগ করছে, সেখান বিরাট কোহলি তার দলকে সাফ জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ঘুরতে বা ছুটি কাটাতে নয়, খেলতে এসেছেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজে ও আরবিসির তরফ থেকে অনুশীলনের একাধিক ছবি শেয়ার করেছে, যা দেখেই পরিষ্কার মরু দেশে প্রথম আইপিএল জেতার জন্য বদ্ধপরিকর ক্যাপ্টেন কোহলি। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 02 2020, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ইউটিউব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখান ক্রিকেট, করোনা ভাইরাস সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
 

210

সেখানেই বিরাট কোহলি পরিষ্কার জানিয়ে দেন,'আমরা এখানে প্রত্যেকে ক্রিকেট খেলতে এসেছি। মজা করতে বা ঘুরে বেড়াতে নয়। আমাদের কাছে সেই সময়টাই নেই।'

310

এই মহামারীর পরিস্থিতিতে ফের ক্রিকেটে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে বলেও জানিয়েছেন বিরাট। তার কথায়,'দুঃসময়ের মধ্য দিয়ে সবাই চলেছেন। সৌভাগ্যবান হওয়ায় অতিমারির মধ্যে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছি আমরা। কোনওরকম অবাঞ্ছিত পদক্ষেপ করা উচিত নয়।'

410

এই কঠিন পরিস্থিতিতে সকলকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন কোহলি। বলেছেন,'এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলের ক্রিকেটার, প্রশিক্ষক, কর্তা ও কর্মীদের জৈব-সুরক্ষা প্রযুক্তির যাবতীয় নিয়ম মেনে চলতে হবে।'
 

510

দীর্ঘ দিন পর অুশীলন নামতে পেরে খুব খুশি বিরাট। নিজেতে পুরনো ছন্দে ফিরে পেতে যথাসাধ্য চেষ্টাও করছেন ভারতীয় দল তথা আরসিবির অধিনায়ক।
 

610

অনুশীলন প্রসঙ্গে বলেছেন,'কয়েক মাস আগেও ভাবা যায়নি এ বার আইপিএল হবে। আগের দিন অনুশীলনে নামার সময় মনে হচ্ছিল, কত দিন নে্টে ব্যাট করিনি। শুরুতে চাপ অনুভব করছিলাম। পরে সব স্বাভাবিক হয়ে যায়।'
 

710

দর্শকশূন্য স্টেডিয়াম প্রসঙ্গে ইউটিউব শোতে বিরাট বলেছেন,'প্রথমে খুব কঠিন এবং অবিশ্বাস্য লাগছিল। কারণ, গত ১০ বছরে ব্যাটে বল লাগার প্রতিধ্বনি শুনিনি। শেষ বার এই অভিজ্ঞতা হয়েছিল রঞ্জি ট্রফিতে। ক্রিকেট জীবনে কোনও না কোনও সময়ে এই অভিজ্ঞতা সকলের রয়েছে। খেলার মাঠে দর্শকের অবদান বিশাল। কিন্তু তাঁরা সাময়িক ভাবে প্রেরণা দেন।'
 

810

বিরাটের অনুশীলনের ছবিগুলি দেখেও পরিষ্কার যে এবার আইপিএল নিয়ে তিনি কতটা সিরিয়াস। পুরো দলের মধ্যেও সেই সিরিয়াসনেসটাই চাইছেন কোহিল।
 

910

প্রথম দিকে নেটে নিজেকে আগের মত না পাওয়াতেও একটু ঘাবড়ে গিয়েছিলন ঠিকই, কিন্তু পরের দিকে নেটে জমিয়ে ব্যাট করেন বিরাট। নিজের ট্রেডমার্ক শটগুলিও খেলেন তিনি।
 

1010

আইপিএল শুরুর আগে পুরো দলকে গুছিয়ে নিতে চাইছেন বিরাট। শেষবার ২০১৬ সালে ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকে গিয়েছিল বিরাটের। এবার আইপিএল জয়ের স্বপ্নপূরণ করতে চান বিরাট কোহলি।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?
Recommended image2
GT vs KKR: নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন শুবমান, কেকেআর-কে হারিয়ে তৃতীয় জয় গুজরাটের
Recommended image3
GT vs KKR: ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিং, গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআর ১৮০/১০
Recommended image4
GT vs KKR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের
Recommended image5
CSK RCB Dj Complaint: 'ধোসা-ইডলি' গান বাজিয়ে বিপাকে বেঙ্গালুরু, BCCI-এর কাছে নালিশ জানাল সিএসকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved