MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Ajaz Patel: মুম্বইয়ের বাসিন্দা কীভাবে হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার, জানুন আজাজের অজানা কাহিনি

Ajaz Patel: মুম্বইয়ের বাসিন্দা কীভাবে হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার, জানুন আজাজের অজানা কাহিনি

জিম লেকার (Jim Laker), অনিল কুম্বলের (Anil Kumble)পর নিউজিল্যান্ডের (New Zealand) আজাজ প্যাটেল (Ajaz Patel)। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন নিউজিল্যান্ডের (New Zealand) ভারতীয় বংশোদ্ভূত বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল। মুম্বই বাসিন্দা কীভাব নিউজিল্যান্ডে গিয়ে হয়ে উঠলেন তারকা ক্রিকেটার। আজাজ প্যাটেলের অজানা কাহিনি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 04 2021, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইতে জন্মগ্রহণ করেন  আজাজ প্যাটেল। আজাজের পরিবার গুজরাতি। তবে তারা মুম্বইতেই থাকতেন। আজাজের বাবা ইউনুসের সেখানে ফ্রিজের ব্যবসা ছিল, মা শেহনাজ ছিলেন স্কুল শিক্ষিকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ক্রিকেট খেলা ছোট থেকে ভাল লাগলেও খুব একটা ক্রিকেট নিয়ে সিরিাস ছিলেন না আজাজ প্যাটেল। তবে মুম্বইতে থাকালীন স্কুল স্তরে  ও স্থানীয় স্তরে অল্প  বিস্তর ক্রিকেট খেলেছিলেন আজাজ প্যাটেল। তবে ভবিষ্যতে ক্রিকেটার হবেন তা কোনও দিনও ভাবেননি। 

38

আজাজের বয়স যখন মাত্র ৮ বছর তখন তার পরিবার মুম্বই  ছেড়ে পারি জমায় নিউজিল্য়ান্ডের উদ্দ্যেশ্যে। অকল্যান্ড শহরে থাকতো আজাজার পরিবার। তখন থেকেই ধীরে ধীরে নিউজিল্যান্ডের বাসিন্দা হয়ে উঠল আজাজ ও তার পরিবার।

48

অকল্য়ান্ডেই পড়াশোনাও শুরু করেন আজাজ। তাঁর কাকা সঈদ প্যাটেল আজাজকে নিউ লিন ক্রিকেট ক্লাবে ভর্তি করে দেন। সাময়িক বিরতির পর ফের ক্রিকেট শুরু আজাজের। সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্নের বড় ভক্ত ছিলেন আজাজ।

58

উচ্চতায় খুব একটা বেশি নয় আজাজ। মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি। প্রথম জীবনে  পেস বোলার হতে চেয়েছিলেন আজাজ। নিউজিল্যান্ড স্পিনার দীপক পটেলের হাত ধরে পেসার আজাজ হয়ে ওঠেন স্পিনার। তারপর খুব একটা পিছনে তাকাতে হয়নি।

68

২০১৪ থেকে ২০১৭ টানা তিন বছর নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ প্লাঙ্কেট শিল্ডে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন অজাজ। সেই সুবাদেই সুযোগ মেলে ভারতীয় দলে। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় অজাজের। অভিষেকেই ম্যাচের সেরা হন। 

78

ভারতে খেলতে আসার আগে নস্টালজিক ছিলেন আজাজ। ইচ্ছে ছিল একসময়কার তার ঘর মুম্বইয়ের ওয়াংখেড়েতে টেস্ট খেলার। ভারতের বিরুদ্ধে নামার আগে বলেছিলেন, ‘মুম্বই আমার ঘরের মাটি। এখানে খেলতে পেরে আমি নস্ট্যালজিয়া অনুভব করছি। আশা করি এখানে ভাল কিছু করব।’

88

তবে আজাজের 'দেশের মাটি' যে তাকে বিশ্ব রেকর্ডের অধিকারী করবে তা স্বপ্নেও ভাবেননি। ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে এলিট ক্লাবে নাম লেখানোই শুধু নয়, দেশে ফেরা আজীবন মনে থাকবে নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁ-হাতি স্পিনারের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া, মরণোত্তর সম্মান ভগবানদাসকেও
Recommended image2
Rishabh Pant: পারিশ্রমিক প্রায় অর্ধেক, কুলদীপের সঙ্গে ট্রেডে লখনউ ছেড়ে দিল্লিতে ঋষভ
Recommended image3
Vaibhav Sooryavanshi: স্বপ্নপূরণ! প্রথমবার সিনিয়র ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব
Recommended image4
Virat Kohli: 'পাট চুকিয়ে ফেলেছি', নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি
Recommended image5
South Africa Women vs India Women: মহিলাদের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হার, চাপে ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved