MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 WC 2021, IND vs NZ- বাদ পড়তে পারে একাধিক তারকা, দেখে নিন ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

T20 WC 2021, IND vs NZ- বাদ পড়তে পারে একাধিক তারকা, দেখে নিন ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তানর বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের (T20 World Cup) হারের ক্ষত এখনও দগদগে। অনুশীলনে চলেছে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (India vs New Zealand)। শেষ চারে যাওয়ার রাস্তা মসৃণ করতে গেলে এই ম্যাচ দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে নানা সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া (Team India)। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে হার, দ্বিতীয় হার্দিকের চোট সমস্যা, ব্যাটিং-বোলিং লাইনআপে ছন্দের অভাব। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দলের প্রথম একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। 

3 Min read
Author : Sudip Paul
Published : Oct 30 2021, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে শাহিন আফ্রিদির বলে আউট হয়েছিলেন রোহিত শর্মা। তবে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে বাদ দিয়ে যে ভাবা যায় না সেই কথা পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে নিউজিল্যান্ড ম্যাচেও ইনিংসের শুরু করতে চলেছেন হিটম্যান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

কেএল রাহুল-
ওপেনিংয়ে রোহিত শর্মার পাশাপাশি কেএল রাহুলের উপরও যে ভরসা রয়েছে সেই কথা সাফ জানিয়েছে সাফ জানিয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে মাত্র ৩ রান করলেও, কিউদের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তরুণ ডান হাতি ব্যাটসম্যান।

311

বিরাট কোহলি-
বিপদের সময় যে তিনিই ত্রাতা সেই কথা পাকিস্তান ম্যাচে অর্ধশতরান করে বুঝিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজের জায়গা পরিবর্তন করতে খুব একটা রাজি নন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করাই লক্ষ্য বিরাট কোহলির।

411

ইশান কিশান/ সূর্যকুমার যাদব-
আইপিএলে শেষের দিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পরপর বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ইশান কিশান। টি২০ বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচেও মারকাটারি ব্যাটিং করেছিলেন ইশান। প্রথম ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেলেও হঠকারীর মত শট সিলেকশন করে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন সূর্যকুমার যাদব। যা নিয়ে মালোচনাও কম হয়নি। ফলে দ্বিতীয় ম্য়াচে ইশান কিশানের সঙ্গে জায়গা নিয়ে লড়াই হতে পারে।

511

ঋষভ পন্থ-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট কোহলি ছাড়া যে ব্য়াটস্যাম্যান কিছুটা লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি ঋষভ পন্থ। তবে সেট হয়ে গিয়ে তার উইকেট দিয়ে আসা নিয়ে সমালোচনাও হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে পন্থের খেলা নিয়ে কোনও ধোঁয়াশা নেই।
 

611

হার্দিক পান্ডিয়া/ শার্দুল ঠাকুর-
নিউজিল্যান্জের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় জল্পনা যাকে নিয়ে তিনি হলেন হার্দিক পান্ডিয়া। নেটে বল করলেও হার্দিক পুরোপুরি খেলার জায়গায় আছেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য বোলিং না করতে পারলে তার জায়গায় শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনা উজ্জ্বল। বোলিংয়ের পাশাপাশি তার ব্যাট হাতও যথেষ্ট ভালো।
 

711

রবীন্দ্র জাদেজা-
পাকিস্তানের বিরদ্ধে ম্যাচে সব থেকে আঁটোসাটো বোলিং করেছিলেন রবীন্দ্র জাদেজা। উইকেট না পেলেও দিয়েছিলেন ৪ ওভারে ২৮ রান। সঙ্গে জাদেজার মারকাটারি ব্যাটিং দক্ষতা সকলেরই জানা। ফলে নিউজিল্যান্ডের বিরদ্ধে জাড্ডুর কাছ থেকে আরও একবার অলরাউন্ড পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

811

বরুণ চক্রবর্তী-
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খুব একটা জ্বলে উঠতে পারেননি বরুণ চক্রবর্তী। দিয়েছিলেন ৪ ওভারে ৩২ রান। কিন্তু একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করতে রাজি নয় টিন ম্যানেজমেন্ট। তার মিস্ট্রি স্পিনের উপর ভরসা রাখছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে থাকতে পারেন বরুণ।
 

911

রবিচন্দ্রন অশ্বিন-
মরুদেশের উইকেট স্পিন সহায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আরও এক অতিরিক্ত স্পিনার নিয়ে নামতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভাবনাই বেশি। অশ্বিনের অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে চাইছে দল। প্রয়োজনে ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেছেন অশ্বিন।
 

1011

ভুবনেশ্বর কুমার/ মহম্মদ শামি-
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সবথেকে বেশি রান দিয়েছিলেন মহম্মদ শামি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আক্রমণের শিকার হয়েছেন তিনি। এবার ভারতীয় দল যে তার পাশে রয়েছে সেই কথা পরিষ্কার করেছেন বিরাট কোহলি। পাসপাশি শামিকে এই ম্যাচে বসানো হলে ভুবনেশ্বর কুমারের খেলার সম্ভাবনাই বেশি। নতুন বলে আরও একবার শুরু করতে পারেন ভুবি।

1111

জসপ্রীত বুমরা-
ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরার জায়গা নিয়ে কোনও সংশয় নেই। তার পেস, সুইং ও ডেথ ওভার বোলিং দলের সেরা অস্ত্র। পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চেনা ছন্দে ফিরতে মরিয়া বুম বুম বুমরা।

           

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved