New Zealand Beats UAE: একেবারে দশে দশ। ICC T-20 World Cup 2026-র গ্রুপ ডি-র ম্যাচে চেন্নাইয়ের চিপকে কোনও উইকেট না হারিয়েই ১৭৪ রান তাড়া করে জিতল নিউ জিল্যান্ড। চলতি টি-২০ বিশ্বকাপে আরও একবার বড় রান অনায়াসে তাড়া করে জিতল মিচেল স্যান্টনারের দলের।
New Zealand Beats UAE: টি-২০ বিশ্বকাপ ২০২৬: একেবারে দশে দশ। ICC T-20 World Cup 2026-র গ্রুপ ডি-র ম্যাচে চেন্নাইয়ের চিপকে কোনও উইকেট না হারিয়েই ১৭৪ রান তাড়া করে জিতল নিউ জিল্যান্ড। চলতি টি-২০ বিশ্বকাপে আরও একবারে অনায়াসে বড় রান তাড়া করে জিতল মিচেল স্যান্টনারের দল। মঙ্গলবার চেন্নাইয়ে গ্রুপ লিগে তাদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরবআমিরশাহি (United Arab Emirates)-কে ১০ উইকেটে হারাল নিউ জিল্যান্ড। প্রসঙ্গত, টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল কিউইরা। আফগানদের বিরুদ্ধে ১৮৩ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৩ বল বাকি থাকতে জিতেছিল 'ব্ল্যাক ক্যাপ'রা। এদিন তুলনায় দুর্বল প্রতিপক্ষর বিরুদ্ধে একই মাঠে আরও সহজে জিতলেন স্যান্টানার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইউএই করেছিল ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ২৮ বল বাকি থাকতে বিনা উইকেটেই জয়ের জন্য প্রয়োজনী. রান তুলে নেয় কিউইরা। রান তাড়া করতে নেমে অনবদ্য খেললেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট (৪২ বলে ৮৯ অপরাজিত) ও ফিন অ্যালেন (৫০ বলে ৮৪ অপরাজিত)। দুই ওপেনারই একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও ম্য়াচ শেষে আফশোস প্রকাশ করলেন না।
কিউইদের শেষ দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও কানাডার বিরুদ্ধে
টানা দুটি ম্যাচে জয়ের ফলে পাঁচ দলের গ্রুপ থেকে সুপার এইটে উঠতে হলে এবার তাদের শেষ দুটি ম্যাচের একটাতে জিতলেও চলবে স্যান্টনা৪২ রদের। কিউইদের গ্রুপের শেষ দুটি ম্যাচ- দক্ষিণ আফ্রিকা (শনিবার, আমেদাবাদ) ও কানাডা (১৭ ফেব্রুয়ারি, চেন্নাই)। তবে আফগানরা যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটন ঘটায় যেক্ষেত্রে নেট রানরেটের বিষয়টি সামনে আসতে পারে। তবে ইউএই ম্যাচে জয়ের পর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জাানলেন, তারা এখনই সুপার এইটের কথা ভাবছেন না। এখন তার দল আগামী ম্যাচের প্রস্তুতি নিয়ে ভাবতে চায়।
সুপার সেইফার্ট
এদিন চলতি টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্য়াচে নেমেছিল সংযুক্ত আরবআমিরশাহি। অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়েও বেশ দারুণ ব্যাটিং করেন আরব মুলুকের ব্যাটাররা। শুরুতেই ওপেনার আরিয়াংশ শর্মা (৮) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ১০৭ রানের অনবদ্য পার্টনারশিপ গড়েন অধিনায়ক মুহম্মদ ওয়াসিম ও আরিশান শাফারু (৪৭ বলে ৫৫)। তবে শাফারু আউট হওয়ার পর ইউএই-র ব্যাটিয়ে ধস নামে। তবে অন্যপ্রান্তে অনবদ্য ইনিংস খেলতে থাকেন অধিনায়ক ওয়াসিম। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৬ রানের প্রশংসনীয় ইনিংস খেলেন ইউএই অধিনায়ক। তবে ব্যাটাররা নজর কাড়লেও ইউএই বোলাররা হতাশ করেন। কোনও বোলারই উইকেট পেলেন না। কিউই উইকেটকিপার-ওপেনার টিম সেইফার্ট চলতি বিশ্বকাপ দুটি ম্যাচে মোট ১৫৪ রান করলেন, ব্যাটিং গড় ১৫৪।


