MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • Ind vs Nz: ভাঙলেন একাধিক রেকর্ড, 'বাহুবলী'-র ভূমিকাতেও ভাইরাল অশ্বিন, দেখুন ছবি

Ind vs Nz: ভাঙলেন একাধিক রেকর্ড, 'বাহুবলী'-র ভূমিকাতেও ভাইরাল অশ্বিন, দেখুন ছবি

ইংল্যান্ড সফরে (England Tour) একটি টেস্টেও দলে জায়গা না পাওয়ায় উঠেছিল প্রশ্ন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট দলে ফিরতেই ফের স্বমহিমায় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বল হাতে কিউইদের শুধু উইকেট নেওয়াই নয়, গড়ে ফেলছেন একের পর এক রেকর্ড। একইসঙ্গে মাঠে 'বাহুবলী' (Bahubali)-র প্রভাসকেও মনে করালেন অশ্বিন।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Dec 05 2021, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ও টার্নিংউইকেটে তিনি যে কতটা ভয়ঙ্কর তা ফের বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্ট দুই ইনিংস মিলিয়ে   উইকেট নিয়ে গড়েছিলেন একাধিক রেকর্ড। দ্বিতীয় ম্যাচে মুম্বই টেস্টে ইতিমধ্যেই ৭ ইউইকে নিয়ে ফেলেছেন  তিনি। একইসঙ্গে নাম তুলছেন রেকর্ড বুকেও।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কানপুর টেস্টে হরভজন সিংয়ের ৪১৭ উইকেট টপকে গিয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার মুম্বইতেও দুরন্ত বোলিং করে শুধু হরভজন সিং নয়, অনিল কুম্বলের রেকর্ডও ভেঙে দিলেন অশ্বিন।

310

মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৪ বার ৫০ বা তার বেশি উইকেট শিকারী বোলার হয়ে গেলেন। এর আগে তিন বার করে এই কৃতিত্ব ছিলে অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের।
 

410

প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ১৯৯৯, ২০০৪, ২০০৬ ক্যালেন্ডার ইয়ারে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন।  হরভজন সিং নিয়ছিলেন ২০০১, ২০০২, ২০০৮ সালে। অশ্বিন দুজনকে ছাপিয়ে গিয়ে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১ সালে নিলেন ৫০ বা তার বেশি উইকেট।
 

510

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৩ উইকেট। একের পর এক রেকর্ড করে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিবার তিনি ছুঁলেন রিচার্ড হেডলিকে। একই সঙ্গে টপকে গেলেন শাহিন শাহ আফ্রিদিকে।
 

610

এই বছর টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের। ২০২১ সালে এত উইকেট আর কোনও বোলার পাননি। অশ্বিন টপকে গেলেন পাকিস্তানের আফ্রিদিকে। তাঁর এখনও পর্যন্ত ৪৪টি উইকেট। পাকিস্তান দলে আফ্রিদির সতীর্থ হাসান আলির এই বছর ৩৯টি উইকেট। তিনি অশ্বিন, আফ্রিদির পরে তৃতীয় স্থানে রয়েছেন।
 

710

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যত টেস্ট ম্যাচ হয়েছে, তাতে মোট উইকেটে শীর্ষে চলে গেলেন অশ্বিন। টপকে গেলেন হেডলিকে। এ ক্ষেত্রে অশ্বিনের মোট উইকেট হল ৬৫। মোট ১৭টি ইনিংসে এই কীর্তি গড়লেন অশ্বিন। ভারতের বিরুদ্ধে হেডলির ৬৫ উইকেট হয়েছিল ২৪ ইনিংসে।
 

810

রেকর্ড গড়ার পাশাপাশি মাঠে খুনসুটি করতেও দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনকে।  তৃতীয় দিনের খেলা চলাকালীন হঠাৎ মাঠের মধ্যে নেমে এল স্পাইডার ক্যামেরা।  সেটি বিকল হয়ে যায়। ভারতীয় অন্যান্যা ক্রিকেটাররা এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মজা করলেও, অশ্বিন সেটিকে মজা ছ কাধে তুলতে যান।

910

অশ্বিনের এই পোজ নেট দুনিয়ায় মুহূর্তের ভাইরাল হয়ে যায়। অনেকেই তুলনা করেন 'বাহুবলী' সিনেমার হিরো প্রভাসের শিব লিঙ্গ কাঁধে তোলার  সিনের সঙ্গে। নেট দুনিয়ায় ছড়িয়েও পড়ে সেই ছবি। যা সকলেই খুব পছন্দ করেন।
 

1010

শুধ একমাত্র রবিচন্দ্রন অশ্বিনই নয়, স্পাইডার ক্যামেরার সামনে খুনশুটি করতে দেখা যায় বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের। যেই ছবি ও ভিডিও শেয়ার করে বিসিসিআইয়ের তরফে লেখা হয়,‘মাঠের মধ্যে কিছু হালকা মুহূর্তের জন্য সময় থাকে।’

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved