MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Shreyas Iyer: অভিষেক টেস্টে সেঞ্চুরি, একাধিক রেকর্ড শ্রেয়সের ঝুলিতে

Shreyas Iyer: অভিষেক টেস্টে সেঞ্চুরি, একাধিক রেকর্ড শ্রেয়সের ঝুলিতে

কানপুরের (Kanpur) গ্রিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে (First Test) অনবদ্য সেঞ্চুরি (Century) করলেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। সাদা বলের ক্রিকেটে কয়েক বছর ধরে চুটিয়ে খেললেও টেস্ট অভিষেক হয়নি শ্রেয়স আইয়রের। সুযোগ মিলতেই অভিষেক টেস্ট (Debut Test) সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় তরুণ তারকা। এক ঝলকে দেখে নিন  কোন কোন রেকর্ড গড়লেন শ্রেয়স  আইয়র। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 26 2021, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় শ্রেয়স আইয়রের। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়র। ১৭১ বলে ১০৫ রান করেন তিনি।  ১৩টি চার ও ২টি ছয়ে সাজানো তরুণ ভারতীয় ক্রিকেটারের ইনিংস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

টেস্ট অভিষেকেই শতরান করে ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন শ্রেয়স।

38

শুধু ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক টেস্টে সেঞ্চুরি করাই  নয়, অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে সেঞ্চুরি গড়েও নজির গড়লেন শ্রেয়স আইয়র। শ্রেয়স ১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার, যিনি অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।

48

১৬ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৬ জন ক্রিকেটারের বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। এর আগে ৯ জন ক্রিকেটার ভারতের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। ১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করলেন শ্রেয়স।

58

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করলেন আইয়ার। তাঁর আগে ১৯৬৯ সালে কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। শ্রেয়স করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

68

দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা।  ১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই), ২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা), ৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ), ৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি), ৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর), ৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা), ৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি),  ৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা, ৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট), ১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)

78

বিদেশে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা। ১. আব্বাস আলি: বনাম ইংল্যান্ড (ম্যাঞ্চেস্টার), ২. সুরিন্দর অমরনাথ: বনাম নিউজিল্যান্ড (অকল্যান্ড), ৩. প্রবীণ আমরে: বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান), ৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: বনাম ইংল্যান্ড (লর্ডস), ৫. বীরেন্দ্র সেহওয়াগ: বনাম দক্ষিণ আফ্রিকা (ব্লুমফেন্টন), ৬. সুরেশ রায়না: বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

88

৩০৩ তম খেলোয়াড় হিসেবে ভারতীয় টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন শ্রেয়স আইয়র। এর  আগে সাদা বলের ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে খেললেও,  নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সুযোগ আসে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করার পর বিসিসিআইয়ের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় শ্রেয়স আইয়রকে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved