MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • চাপের মধ্যেও দুরন্ত সেঞ্চুরি, কোহলির আসনে বসেই নায়ক রাহানে

চাপের মধ্যেও দুরন্ত সেঞ্চুরি, কোহলির আসনে বসেই নায়ক রাহানে

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুরন্ত পারফরমেন্স ভারতীয় দলের অধিনায়ক আজিঙ্কে রাহানের। প্রথমে ভারতীয় দলের বোলিংয়ের সময় রাহানের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে সকলের। আর ব্যাটিংয়ে অধিনায়কোচিত সেঞ্চুরি করে ভারতকে চালকের আসনে বসালেন তিনি।  দলের প্রয়োজনের সময় রাহানের এই অনবদ্য ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Dec 27 2020, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

অ্যাডিলেড টেস্টে লজ্জার হারের পর মেলবোর্নে টেস্টে ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় দল। বিরাট কোহলির অনুপস্থিতিতে অনবদ্য পারফরমেন্স করলেন অধিনাক অজিঙ্কে রাহানে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

প্রথমে বোলিংয়ের সময় দুরন্ত অধিনায়ক্তব করাার পর ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ক্যাপ্টেন্স ইনিংস খেললেন রাহানে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দলের অধিনায়কের এই ইনিংস প্রশংসা কুড়িয়েছে সকলের।
 

37

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৫ রান তাড়া করতে গিয়ে প্রথমেই মায়াঙ্ক আগরওয়াল, চেতশ্বর পুজারা ও শুভমান গিল আউট হওয়ার পর চাপে পড়ে যায় ভারতীয় দল। তারপর কার্যত একার কাঁধে ভর করে  ভারতীয় দলের ইনিংস এগিয়ে নিয়ে যান রাহানে।
 

47

হনুমা বিহারী,ঋষভ পন্থরের সঙ্গে দুটি ছোট কিন্তু কার্যকরী পার্টানারশিপ করেন রাহানে। হনুমা বিহারী সঙ্গে ৫২, পন্থের সঙ্গে ৫৭ রানের পার্টনারশিপ করেন অজিঙ্কে। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। 
 

57

হুনমা বিহারী ও ঋষভ পন্থ আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যান অধিনায়ক রাহানে। তাকে যোগ্য সঙ্গতও দেব জাড্ডু। ১০৪ রানের পার্টনারশিপ করেন দুজনে।

67

দ্বিতীয় দিনের খেলার শেষ হওয়ার আগে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন অজিঙ্কে রাহানে। বেশ কিছু অনবদ্য শট আসে রাহানে ব্যাট থেকে। ১২টি চারে সাজানে রাহানের এই অনবদ্য ইনিংস।
 

77

দ্বিতীয় দিনের শেষে বক্সিং ডে টেস্টে চালকের আসনে ভারত। ১০৪ রানে অপরাজিত রাহানে ও ৪০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার থেকে ৮২ রান এগিয়ে ভারতীয় দল। রাহানের চওড়া ব্যাটের উপর ভর করেই ভারতীয় দলের এই সাফল্য বলে মনে করছেন সকলে। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে
Recommended image2
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
Recommended image3
IND vs NZ 2nd Test: ক্রাইস্টাচার্চে ক্রাইসিস, গিলদের ব্যর্থতায় ফলো-অনের মুখে টিম ইন্ডিয়া
Recommended image4
Rishabh Pant: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কার মালিক ঋষভ পন্থ, গড়লেন নতুন রেকর্ড
Recommended image5
Jasprit Bumrah: সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব মুম্বই ইন্ডিয়ানসের, কী জবাব জসপ্রীত বুমরার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved