MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অভিষেক টেস্টে একাধিক রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন সুন্দর, মন জয় করলেন নেটিজেনদেরও

অভিষেক টেস্টে একাধিক রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন সুন্দর, মন জয় করলেন নেটিজেনদেরও

ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রান তাড়া করতে নেমে এক সময় ভারতের স্কোর ছিল ১৮৬ রানে ৬ উইকেট। সেই সময় বড় রানের লিড নেওয়ার স্বপ্ন দেখছিল অজিরা। কিন্তু রুখে দাঁড়ালেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। ১২৩ রাবের পার্টনারশিপ গড়ে ভারতকে পৌছে দেয় সম্মানজনক টোটালে। ৬৭ রান করেন শার্দুল ও ৬২ রান করেন সুন্দর। এর আগে বল হাতেও ৩টি করে উইকেট নিয়েছেন দুই তরুণ তারকা। এই অনবদ্য ইনিংসের সৌজন্যে ক্রিকেট রেকর্ড বুকে নাম লেখালেন সুন্দর-ঠাকুর' জুটি। তবে অভিষেক টেস্টে অনবদ্য পারফরমেন্স করে একাধিক রকের্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর।   

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 17 2021, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

১৯৯১ সালে কপিল দেব এবং মনোজ প্রভাকর সপ্তম উইকেটে করেছিলেন ৫৮ রান। সপ্তম উইকেটে গাব্বায় সেটাই ছিল ভারতের সব চেয়ে বড় পার্টনারশিপ। সেই রেকর্ড রবিবার ভেঙে দিলেন শার্দুল-ওয়াশিংটন। ১২৩ রানের পার্টনারশিপ করেন তারা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

পার্টনারশিপের রেকর্ড ছাড়া, অভিষেক টেস্টে বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট ও ব্যাট হাতে অর্ধশতরান করে একাধিক রেকর্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর।
 

37

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টেই অর্ধশতরান করার নজির গড়েলন ভারতের তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ও অফ স্পিন বোলার।

47

দাত্তু ফাড়করের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টেই বল হাতে তিন উইকেট নেওয়া এবং অর্ধ-শতরান করার রেকর্ডও গড়লেন ওয়াশিংটন সুন্দর। দাত্তু ফাড়কর এই রেকর্ড গড়েছিলেন ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া সফরে

57

অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি এবং ৩ বা তার বেশি উইকেট, এমন অনন্য রেকর্ড রয়েছে সারা বিশ্বে মাত্র ১০জন ক্রিকেটারের। সেই তালিকাতেও নাম লেখালেন সুন্দর।

67

অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করা ওয়াশিংটন ভাঙলেন ১১০ বছরের পুরনো রেকর্ড। ১৯১১ সালে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টার ছিলেন অস্ট্রেলিয়াতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক ম্যাচে ৭ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক। তিনি করেছিলেন ৫৬ রান। তাঁর রেকর্ড ভেঙে ওয়াশিংটন করলেন ৬২ রান। তালিকায় শীর্ষে চলে এলেন তিনি।
 

77

একইসঙ্গে প্রথম ইনিংসে ব্যাট করার সময় ন্যাথান লায়নকে একটি বিশাল ছক্কা মারেন সুন্দর। কিন্তু অদ্ভূত বিষয় হল বলের দিকে না তাকিয়েই সেই ছক্কা হাকান তিনি। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved