MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • তার দলে না থাকার অভাব টের পাচ্ছে ইংল্যান্ড, জানুন বেন স্টোকসের ব্যক্তিগত জীবনের কাহিনি

তার দলে না থাকার অভাব টের পাচ্ছে ইংল্যান্ড, জানুন বেন স্টোকসের ব্যক্তিগত জীবনের কাহিনি

মাঠে বিধ্বংসী ব্যাটসম্যান। বল হাতেও দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। বিশ্ব জুড়ে ফ্যান রয়েছে বেন স্টোকসের। কিন্তু মানসিক শান্তির কারণে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে বিরতি নিয়েছেন তিনি। ইংল্যান্ডের তারকার অভাবও বোধ করছে ইংল্যান্ড দল। তাকে ফেরানোর দাবিও উঠেছে। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানার জন্য কৌতুহল রয়েছেন সকলের। ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই জানা যাক বেন স্টোকস ও তার স্ত্রী ক্লেয়ার ব়্যাটক্লিফের প্রেম কাহিনি।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 23 2021, 10:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

ক্রিকেট মাঠে বিধ্বংসী অলরাউন্ডার হলেও ব্যক্তগত জীবনে কিন্তু খুবই রোমান্টিক ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214

দীর্ঘ বছর প্রেম করার পর অবশেষে নিজের বান্ধবীকে ক্লেয়ার ব়্যাটক্লিফকে বিয়ে করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।

314

নিজের ক্রিকেট জীবনের শুরুতেই ২০১৩ সালে ক্লেয়ারের সঙ্গে দেখা হয় বেন স্টোকসের। তার খেলা দেখাতে বান্ধবীকে মাঠেও নিয়ে যেতেন বেন।

414

একে অপরকে খুবই পছন্দ করতেন দুজন। তাই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বেন স্টোকস ও ক্লেয়ার ব়্যাটক্লিফ।

514

খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনামে চলে আসে এই জুটি। বিভিন্ন জায়গায় একসঙ্গে প্রকাশ্যে দেখাও যায় তারকা ক্রিকেটার ও তার  বান্ধবীকে।  

614

তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে থেকেই এক সঙ্গে 'লিভ ইন' রিলেশনে থাকতে শুরু করেন বেন ও ক্লেয়ার।

714

এমনকী বিয়ে আগে বাবাও হন বেন স্টোকস। ২০১৫ সালে বেন স্টোকস ও ক্লেয়ার ব়্যাটক্লিফের জীবনে আসে তাদের প্রথম কন্যা সন্তান।

814

প্রথম সন্তানের জন্মের পর বিয়ের সিদ্ধান্ত নেন বেন স্টোকস। অবশেষে ২০১৭ সালের ১৪ অক্টোবর বিয়ে করেন বেন স্টোকস ও তার বান্ধবী।   

914

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুয়ার্ট ব্রড,জস বাটলার,ইয়ন মর্গ্যান,ইয়ান বেল,পল কলিংউড সহ একাধিক বর্তমান ও প্রাক্তন ইংরেজ ক্রিকেটার।

1014

পরে বেন ও ক্লেয়ারের আরও একটি পুত্র সন্তানও হয়। খেলার ব্যস্ততার বাইরে সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান বেন স্টোকস।

1114

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গেও উৎসবে মেতে উঠেছিলেন ব্রিটিশ তারকা
।

1214

আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালস দলে খেলছেন বেন স্টোকস দলের সেরা তারকাও তিনি। আইপিএলের সময় পরিবার নিয়েও ভারতে আসনে বেন স্টোকস। তবে আইপিএলেও এখন খেলছেন না স্টোকস।

1314

পরিবারের জন্য নিজের কেরিয়ার গড়েননি  ক্লেয়ার। খেলার জন্য বেন স্টোকস বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকলেও, সন্তানদের নিয়েই সময় কাটান ক্লেয়ার।
 

1414

সব মিলিয়ে মাঠে তারকা ক্রিকেটারের পাশাপাশি দাম্পত্য জীবনেও সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখী জীবন উপভোগ করছেন বেন স্টোকস।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image2
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image3
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Recommended image4
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image5
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved