MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'ডু অর ডাই' ম্য়াচে দলে একাধিক পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

'ডু অর ডাই' ম্য়াচে দলে একাধিক পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচে জয়, দ্বিতীয়  ম্যাচে লজ্জার হার। রবিবার পুণেতে সিরিজের শেষ ও ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জঘন্য বোলিং ও চোট সমস্যার কারমে সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলে হতে পরে কয়েকটি পরিবর্তন। দেখে নিন শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কী হতে পারে বিরাট কোহলির দলের সম্ভাব্য একাদশ। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 27 2021, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা/শুভমান গিল-
প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে ব্যাটে বড় রান আসেনি রোহিত শর্মার। তারউপর প্রথম ম্য়াচে কাধে চোট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন হিটম্যান। সম্পূর্ণ ফিট থাকলে শেষ ম্যাচে রোহিত শর্মার খেলার সম্ভাবনাই বেশি। তবে একান্ত না হলে খেলানো হতে পারে শুভমান গিলকে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

শিখর ধওয়ান-
প্রথম ম্যাচে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেললেও, দ্বিতীয় ম্যাচে রান পাননি শিখর ধওয়ান। তবে তৃতীয় ম্যাচে তার প্রথম একাদশে থাকার সম্ভাবনা একশো শতাংশ।

311

বিরাট কোহলি-
পরপর দুটি ম্য়াচে অর্ধশতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সম্পূর্ণ ছন্দেও চলে এসেছেন তিনি। তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে শতরান দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা। 
 

411

কেএল রাহুল-
প্রথম ম্যাচে অর্ধশতরান করার পর দ্বিতীয় ম্য়াচে শতরান করেন কেএল রাহুল। কিন্তু দল হেরে যাওয়ায় কাজে আসেনি সেই শতরান। তৃতীয় ম্যাচেও বড় রান করতে মুখিয়ে রয়েছেন রাহুল।
 

511

ঋষভ পন্থ-
শ্রেয়স আইয়রের বদলে দ্বিতীয় ম্য়াচে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষ ম্যাচে তার জায়গা যে পাকা তা নিয়ে কোনও সংশয় নেই।
 

611

হার্দিক পান্ডিয়া-
১৬ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস দ্বিতীয় ম্যাচে স্লগ ওভারে খেলছিলেন হার্দিক পান্ডিয়া।  শেষের দিকে হার্দিকের ব্যাট দলের বড় ভরসা। তার জায়গা শেষ ম্যাচে পাকা বলা যেতেই পারে।
 

711

ক্রুণাল পান্ডিয়া/ ওয়াশিংটন সুন্দর-
প্রথম ম্যাচে অভিষেকেই সবথেকে দ্রুত অর্ধশতরান করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচে যদিও বেশ ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু বল হাতে ৬ ওভারে ৭২ রান দিয়েছিলেন। ফলে সেই জায়গায় ক্রুণালের বদলে বোলিংকে শক্তিশালী করতে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে।

811

যুজবেন্দ্র চাহল/ টি নটরাজন-
দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৮৪ রান দিয়েছিলেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচেও দাগ কাটতে পারেননি। ফলে তার বাদ পড়ে নিশ্চিৎ। তাই সেই জায়গায় অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে খেলানো হতে পারে। পাশাপাশি স্পিনারদের যেভাবে হিট করছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা সেই কথা ভেবে কেলানো হতে  পারে টি নটরাজনকে।

911

ভুবনেশ্বর কুমার-
কামব্যাকের পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ডু অর ডাই ম্য়াচে দলের পেস অ্যাটাকের সেরা ভরসা তিনি। ফলে তার খেলা শেষ ম্যাচে পাকা।
 

1011

শার্দুল ঠাকুর-
টি২০ সিরিজ থেকে ভালো ফর্মে থাকলেও, শেষ ম্যাচটা ভালো যায়নি শার্দুল ঠাকুরের। ৭.৩ ওভারে ৫৪ রান দিয়ে পাননি একটিও উইকেট। তবে ফাইনাল ম্যাচে শার্দুলের খেলার সম্ভাবনা প্রবল। 

1111

প্রসিদ্ধ কৃষ্ণা-
প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১০ ওভারে ৫৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন। ফলে কৃষ্ণা জায়গাও পাকা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL FEMA Case: বড় স্বস্তি পেলেন ললিত মোদী, বেশিরভাগ অভিযোগ থেকেই মুক্তি পেল BCCI?
Recommended image2
India vs Bangladesh: ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক হবে, আশায় বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী
Recommended image3
India vs Zimbabwe: "এটা আসলে সমানে-সমানে লড়াই", আসন্ন ভারত-জিম্বাবোয়ে সিরিজ নিয়ে হুঁশিয়ারি দিলেন সিকান্দার রাজা
Recommended image4
Rohit Sharma: রোহিত শর্মা কি অবসর নিচ্ছেন? হিটম্যানকে নিয়ে রহস্যের অবসান ঘটালেন ক্যাপ্টেন গিল
Recommended image5
World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ভয়াবহ হড়পা বান, রাস্তায় হাঁটু জল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved