MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দল থেকে বাদ পড়তে পারে একাধিক তারকা, জানুন চতুর্থ টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ

দল থেকে বাদ পড়তে পারে একাধিক তারকা, জানুন চতুর্থ টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ

আজ সিরিজের ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ও তৃতীয় ম্যাচ হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বিরাট কোহলির দল।  সিরিজে লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। তবে ওপেনিং, মিডল অর্ডার থেকে বোলিং একাধিক সমস্যা রয়েছে দলের অন্দরে। তাই চতুর্থ টি২০-তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হতে চলেছে। জেনে নিন বিরাট ব্রিগেডের সম্ভাব্য একাদশ। 

3 Min read
Author : Sudip Paul
Published : Mar 18 2021, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
২ ম্য়াচ বিশ্রামের পর  তৃতীয় ম্যাচে দলে ফিরে শুরুটা ভালো করলেও, তা স্থায়ী হয়নি। মার্ক উডের বলে আউট হতে হয় রোহিত শর্মাকে। তবে চতুর্থ ম্য়াচে হিটম্যানের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
 

211

ইশান কিষাণ-
পরপর তিন ম্যাচে ফ্লপ হওয়ার পর চতুর্থ ম্যাচে কেএল রাহুলের দল থেকে বাদ পড়া প্রায় নিশ্চিৎ বলা যেতে পারে। সেই জায়গায় রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে ইশান কিষাণকে। দ্বিতীয় ম্যাচে ওপেন করেই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ইশান্ত। কিন্তু তৃতীয় ম্যাচে পড়ে নামানোর রান পাননি তিনি। ফলে চতুর্থ ম্যাচে ফের ওপেনিং ফিরতে চলেছেন ইশান।
 

311

বিরাট কোহলি-
পরপর দু ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন বিরাট কোহলি। যার ফলে স্বস্তি ফিরেছে দলের অন্দরে। ডু অর ডাই ম্য়াচে বিরাটের ব্যাটে ও অধিনায়কত্বের উপর যে ভারতীয় দলের ভাগ্য অনেকটাই নির্ভর করবে তা বলাই যায়।
 

411

শ্রেয়স আইয়র-
প্রথম ম্যাচে দুরন্ত অর্ধশতরান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি, কিন্তু তৃতীয় ম্যাচে সফল হননি  শ্রেয়স আইয়র। তবে চতুর্থ ম্যাচে তার উপর ভরসা হারাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
 

511

সূর্যকুমার যাদব-
দ্বিতীয় ম্যাচে ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের একসঙ্গে ভারতীয় দলে অভিষেক হয়েছিল। কিন্তু ব্যাট করতে নামার সুযোগ পাননি তিনি। কিন্তু তৃতীয় ম্যাচে সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছিল কেন তাকে বাদ দেওয়া হল। চতুর্থ ম্যাচে তার গলে ফেরা পাকা বলেই মনে করা হচ্ছে।
 

611

ঋষভ পন্থ-
টেস্ট সিরিজে যে ছন্দে ছিল ঋষভ পন্থ, তার কিছুটা কমতি দেখা যাচ্ছে টি২০ সিরিজে। তার পুরোনো রোগের শিকার হচ্ছেন তিনি। ভালো শুরু করেও উইকেট ছুড়ে দিয় আসছেন। বড় রানে ফিরতে মরিয়া পন্থ। তবে চতুর্থ ম্যাচে তার জায়গা পাকা।
 

711

হার্দিক পান্ডিয়া-
ভারতীয় দলে হার্ড হিটিংয়ের জন্য অন্যতম সেরা ভরসা হার্দিক পান্ডিয়া। বোলিংয়েও ফিরেছেন তিনি। তবে এখনও বড় রান আসেনি তার ব্যাটে। দলে জায়গা পাকা হলেও, পুরোনো ছন্দে হার্দিককে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

811

ওয়াশিংটন সুন্দর-
অফ স্পিনার হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। প্রতি ম্যাচে উইকেটও পাচ্ছেন। প্রয়োজনে ব্যাট করতেও যে পারেন তিনি তা প্রমাণ করে দিয়েছেন। দলে তার জায়গা পাকা।
 

911

যুজবেন্দ্র চাহল-
চতুর্থ ম্যাচটা মোটেই ভালো যায়নি ভারতীয় তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের। একটি উইকেট পেলেও ৪ ওভারে ৪১ রান দিয়েছিলেন তিনি। তবে চতুর্থ ম্যাচে টি২০-তে ভারতের সর্বোচ্চ উইকেট টেকারের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
 

1011

ভুবনেশ্বর কুমার-
দলে ফেরার পর থেকেই ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার। পুরোনো সুইংও দেখা যাচ্ছে তার বোলিংয়ে। বেশি রানও খরচ করছেন ডান হাতি পেসার। ফলে তার জায়গা নিয়ে কোনও সমস্যা নেই।
 

1111
দীপক চাহার/নবদীপ সাইনি- তৃতীয় ম্যাচে বল হাতে একেবারেই ছন্দে ছিলেন না শার্দুল ঠাকুর। তার অলস ফিল্ডিংয়ে অখুশি হয়েছিলেন বিরাট কোহলি। তার জায়গায় চতুর্থ ম্যাচে দলে সুযোগ পেতে পারেন দীপক চাহার অথবা নবদীপ সাইনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Recommended image2
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Recommended image3
IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?
Recommended image4
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Recommended image5
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved