MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিরাটের মুকুটে নতুন পালক, আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন অনন্য রেকর্ড

বিরাটের মুকুটে নতুন পালক, আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন অনন্য রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান না পাওয়া, একাধিক শূন্য করায় সমালোচনার মুকে পড়তে হয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। টি২০ সিরিজে সমালোচকদের জবাব দিয়ে রানে ফিরেছেন বিরাট। একইসঙ্গে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তৃতীয় টি২০ ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেও আইসিসি ক্রম তালিকায় প্রথম ব্যাটসম্যান হিসেবে এক নয়া রেকর্ডের অধিকারী হলেন বিরাট কোহলি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 17 2021, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

টেস্টি ব্যাটে রানের খরা, দুটি শূন্য ও টি২০ সিরিজের প্রথম ম্যাচে শূন্য করায় সমালোচকরা একহাত নিয়েছিলেন বিরাট কোহলিকে। একইসঙ্গে ভারত অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ১৪টি শূন্য গড়ার লজ্জার নজির গড়েছিলেন বিরাট কোহলি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

দ্বিতীয় টি২০ ম্যাচে ৭৩ রানের ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন বিরাট। একইসঙ্গে আন্তর্জাতিক টি২০-তে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূর্ণকারী প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন বিরাট।
 

38

একইসঙ্গে রেকর্ড গড়েছিলেন অধিনায়ক হিসেবে ১২ হাজার রান করারও। রিকি পন্টিং ও গ্রেম স্মিথের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
 

48

তৃতীয় টি২০ ম্যাচে দল না জিতলেও, ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। পরপর দুটি টি ২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করায় আইসিসির টি২০ ব্যাটসম্যানদের ক্রম তালিকায় ৫ নম্বরে উঠে এলেন বিরাট।
 

58

ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংসে রান পেয়ে ৪৭ পয়েন্ট পান কোহলি। ৭৪৪ পয়েন্ট হয় ভারত অধিনায়কের। টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিনি এখন ৫ নম্বরে। 
 

68

৭৭১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। ৩ নম্বরে থাকা পাকিস্তানের বাবর আজমের পয়েন্ট ৮০১। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের পয়েন্ট ৮৩০, তিনি রয়েছেন ২ নম্বরে এবং শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান, তাঁর পয়েন্ট ৮৯৪।
 

78

একদিনের ক্রিকেট দীর্ঘ দিন ধরে এক নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। টেস্টে ক্রিকেটে একটু অফ ফর্মে থাকলেও প্রথম পাঁচে রয়েছেন বিরাট। তার ব়্যাঙ্ক ৫।
 

88

এবার টি২০ ব্যাটসম্য়ানদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে বিরাট। যার ফলে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফর্ম্যাটেই প্রথম পাঁচে জায়গা করে নিলেন ভারত অধিনায়ক। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে
Recommended image2
IPL 2026: আইপিএল ২০২৬ প্লে-অফে ৩ দল নিশ্চিত, কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্স?
Recommended image3
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক
Recommended image4
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image5
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved