MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ডের বিরুদ্ধে চরম লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি, যা নেই কোনও ভারত অধিনায়কের

ইংল্যান্ডের বিরুদ্ধে চরম লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি, যা নেই কোনও ভারত অধিনায়কের

আধুনিক ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। গড়েছেন একের পর এক রেকর্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে কথা বলছে না বিরাটের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর প্রথম টি২০-তেও ব্যর্থ ভারত অধিনায়ক। আর একইসঙ্গে অসংখ্য কৃতিত্বের রেকর্ডের পাশাপাশি এক লজ্জার রেকর্ডেরও অধিকারী হলেন বিরাট কোহলি।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 13 2021, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ইংল্যান্ডে বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে দল জয় পেলেও, ব্যাট হাতে এককেবারেই রানে মধ্যে ছিলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে রানে ফেরার জন্য মরিয়া ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু প্রথম টি২০ ম্যাচে শুধু ভারতীয় দলের হার নয়, ব্যাট হাতে শূন্য করে এক লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
 

310

আমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে  শেষ টেস্টে শূন্য করেছিলেন কোহলি। সেটি ছিল ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টমবার শূন্য। যার ফলে অধিনায়ক হিসেব ধোনিকে ছুঁয়েছিলেন বিরাট।
 

410

টেস্ট সিরিজে আরও একটি শূন্য করেছিলেন বিরাট কোহলি। যার ফলে ২০১৪ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একই টেস্ট সিরিজে দুটি শূন্য করলেন ভিকে।
 

510

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তেও শূন্য রানে সাজঘরে ফেরত যান বিরাট কোহলি। আদিল রাশিদের বলে আউট হন তিনি। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শূন্যের রেকর্ড টপকে গেলেন বিরাট।

610

সব ধরনের ক্রিকেট মিলিয়ে সৌরভ ১৩ বার শূন্য করেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। কোহলি সেই অশুভ রেকর্ড টপকে ১৪ বার শূন্য রানে আউট হলেন। 
 

710

ভারত অধিনায়কদের মধ্যে ধোনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কপিল দেব আউট হয়েছিলেন ১০ বার। মহম্মদ আজহারউদ্দিন আউট হয়েছিলেন ৮ বার।
 

810

কেরিয়ারে ১৪ বার শূন্য রানে আউটের মধ্যে বেশিরভাগটাই ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির। মোট ৬ বার ব্রিটিশদের বিরুদ্ধে কালি হাতে বিরাটকে প্যাভেলিয়নে ফিরতে হয়েছে।

910

ইংল্যাডের বিরুদ্ধে প্রথম টি২০তে ৮ উইকেটে হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্য়াট করে ভারত করে ১২৫৪ রান। ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই রান তুলে নেয় ইংল্যান্ড। 

1010

একদিকে দলের হার ও এপরদিকে শূন্য করার নিরিখে রেকর্ড করে কিছুটা হলেও হতাশ ভারত অধিনায়ক। দ্বিতীয় টি২০ থেকে চেনা ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?
Recommended image2
Cricket Canada: কানাডা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে গুলি, পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং?
Recommended image3
KKR vs MI: ওয়াংখেড়ের বদলা ইডেনে, মুম্বই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিল কেকেআর
Recommended image4
Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Recommended image5
KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার! চিন্তায় রাখছে বোলারদের চোট, প্রথম একাদশে বদল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved