MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • বুমরা ছাড়া আর কোন ভারতীয় বোলাররা একটি ওডিআইতে নিয়েছেন ৬টি উইকেট, দেখুন প্রথম ১০-এর তালিকা

বুমরা ছাড়া আর কোন ভারতীয় বোলাররা একটি ওডিআইতে নিয়েছেন ৬টি উইকেট, দেখুন প্রথম ১০-এর তালিকা

যত দিন এগোচ্ছে ক্রিকেট ব্যাটসম্য়ানদের খেলা হয়ে উঠছে। একদিনের ক্রিকেট (ODI) ও টি২০ (T20) ক্রিকেট বর্তমানে খুবই কম বোলারদের দাপট দেখা যায়। সেখানে একটি ম্যাচে একজন বোলারের ৬ উইকেট নেওয়াটা নিঃসন্দেহে কৃতিত্বের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওভালে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।তবে শুধু বুমরা নয়, ভারতীয় দলে (Team Indiআরও একাধিক বোলার রয়েছেন যার একদিনের ক্রিকেটে ৬ উইকেট নিয়েছেন। সেখান থেকে দেখে নিন সেরা দশের তালিকা। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jul 13 2022, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

স্টুয়ার্ট বিনি-
এই তালিকায় শীর্ষ রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। একদিনের ক্রিকেটে একটি ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভালো পারফরম্যাম্যান্স তার। ২০১৪ সালে  বাংলাদেশের বিরুদ্ধে ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অনিল কুম্বলে-
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে তিনি নিয়েছিলেন ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। 
 

310

জসপ্রীত বুমরা-
এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। ২০২২ সালে ওভালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। সঙ্গে ৩টি মেডেন ওভারও করেছেন ভারতীয় তারকা পেসার। 
 

410

আশিস নেহরা-
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা বাঁ হাতি পেসার আশিস নেহরা। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন নেহরা। ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
 

510

কুলদীপ যাদব-
এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তিনিও ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৮ সালে কুলদীপ যাদব ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। 

610

মুরলী কার্তিক-
আরেক প্রাক্তন ভারতীয় বাঁ হাতি স্পিনার মুরলী কার্তিক এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ঘরের মাঠে ২০০৭  সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মুরলী কার্তিক।

710

অজিত আগরকর-
প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকরও একটি ওয়ান ডে ম্য়াচে ৬ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।  এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি।  ২০০৪ সালে ৪২ রান দিয়ে  অজিদের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন অজিত আগরকর। 

810

যুজবেন্দ্র চাহল-
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বর্তমানে ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি অজিদের বিরুদ্ধেই ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহল।

910

অমিত মিশ্র-
প্রাক্তন ভারতীয় তারকা লেগ স্পিনার অমিত মিশ্র এই তালিকায় নবম স্থানে রয়েছেন। তিনি ২০১৩ সাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৬ উইকেট নেওয়া নজির গডেছিলেন। তারজন্য ৪৮ রান খরচ করেছিলেন অমিত মিশ্র।
 

1010

এস শ্রীসন্থ-
এই তালিকায় একেবারে শেষে রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীসন্থ।  তিনিও ইংল্যান্ডের বিপক্ষকেই ছয় উইকেট নিয়েছিলেন। ২০০৬ সালে ৫৫ রান দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন এস শ্রীসন্থ। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved