MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধেক গোঁফ নিয়ে মাঠে নামবেন অশ্বিন, যদি পুজারা পূরণ করে তার চ্যালেঞ্জ

ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধেক গোঁফ নিয়ে মাঠে নামবেন অশ্বিন, যদি পুজারা পূরণ করে তার চ্যালেঞ্জ

৫ তারিখ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সতীর্থ চেতশ্বর পুজারাকে খোলাখুলি চ্যালেঞ্জ দিলেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদি অশ্বিনের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করেন চেতেশ্বর পুজারা, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধেক গোঁফ নিয়ে মাঠে নামবেন অশ্বিন। আসুন জানা যাক পুজারাকে কী এমন কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন অশ্বিন।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 26 2021, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চেতেশ্বর পুজারার লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের ১৪টি আগাত সহ্য করেও লড়াই চালিয়ে গিয়েছেন পুজারা। ম্যাচ শেষে পুজারাকে সত্যিকারের যোদ্ধা তকমা দিয়েছেন কোচ রবি শাস্ত্রী।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

অপরদিকে শেষ টেস্টে না খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচ দুরন্ত বোলিং করেছিলেন রবি অশ্বিন। শুধু উইকেট নেওয়াই নয়, সিডনি টেস্টে পিঠে অসম্ভব ব্য়াথা নিয়েও ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছিলেন অশ্বিন।
 

 

38

এবার লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫ তারিখ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। 
 

48

তার আগে রবিচন্দ্রন অশ্বিন চ্যালেঞ্জ জানালেন চেতেশ্বর পূজারাকে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অশ্বিনের সেই চ্যালেঞ্জে যদি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন পূজারা, তা হলে অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন ভারতীয় স্পিনার।
 

58

আসলে ভারতীয় ব্যাটিং কোচ বিক্রংম রাঠোরের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অশ্বিন বলেন, আমরা কি কখনও পূজারাকে অফস্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করতে দেখব?
 

68

জবাবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন,'কাজ চলছে। ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি একবার অন্তত বোলারের মাথার ওপর দিয়ে মারার জন্য। এখনও ও মানতে চায়নি, আমাকে বিভিন্ন কারণ দেখাচ্ছে।'
 

78

তখনই হেসে ওঠেন অশ্বিন এবং পুজারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,'ও যদি মইন আলি বা অন্য কোনও স্পিনারের মাথার ওপর দিয়ে বল পাঠায় স্টেপ আউট করে, আমি অর্ধেক গোঁফ কেটে খেলতে নামব। ওপেন চ্যালেঞ্জ রইল।'

88

সতীর্থ মজার ছলে এই চ্যালেঞ্জ দিলেও, চেন্নাইতে অশ্বিনের চ্যালেঞ্জ পুজারা পূরণ করেন কিনা, আর পুজারা পূরণ করলে অশ্বিনও নিজের কথা রাখেন কিনা সেইদিকেই নজর সকলের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Justin Greaves: টেস্টের ইতিহাসে এই প্রথম বিনা খরচে পাঁচে পাঁচের নজির ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্রিভসের
Recommended image2
Team India: অভিজ্ঞতার দাম সর্বত্র! শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট দলে আবারও সেই জাদেজা
Recommended image3
Saransh Jain: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টেস্ট দলে! শ্রীলঙ্কা সিরিজে প্রথম বার সুযোগ পাওয়া কে এই সারাংশ জৈন?
Recommended image4
Match-fixing Case: শ্রীলঙ্কায় ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন না ২ ভারতীয়
Recommended image5
Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved