MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • একাই ধ্বংস করেছেন ইংল্যান্ডের ব্যাটিং, জানুন কোন কোন রেকর্ড গড়লেন অক্ষর প্যাটেল

একাই ধ্বংস করেছেন ইংল্যান্ডের ব্যাটিং, জানুন কোন কোন রেকর্ড গড়লেন অক্ষর প্যাটেল

চেন্নাইয়ে অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে নজির গড়েছিলেন অক্ষর প্যাটেল। এবার মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্য়ান্ড দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন এই তরুণ বাঁ-হাতি স্পিনার। গড়লেন একাধিক রেকর্ড। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 25 2021, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

চেন্নাই ভারত -ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল অক্ষর প্যাটেলের। প্রথম ইনিংসে ২ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অভিষেককে স্মরণীয় করে রাখেন অক্ষর।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

একই সঙ্গে  দিলীপ জোশীর পর দ্বিতীয় ভারতীয় স্পিনার এবং নবম ভারতীয় বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন অক্ষর প্যাটেল।
 

38

এবার মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিলেন অক্ষর প্যাটেল।  কেরিয়ারের প্রথম দু'টি টেস্টের তিনটি ইনিংসে অক্ষর প্যাটেলের সংগ্রহ দাঁড়ায় ১৩টি উইকেট।
 

48

একইসঙ্গে কেরিয়ারের প্রথম প্রথম দু’টি টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরোয়ানি ও মহম্মদ নিসারের সঙ্গে এক আসনে বিরাজমান হলেন অক্ষর।

58
প্রথম ভারতীয় বোলার হিসেবে ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ও তার পরের টেস্টে ইনিংস পাঁচটি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ নিসার।
68
এরপর ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন নরেন্দ্র হিরওয়ানি। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ৬ উইকেট নিয়েছিলেন হিরওয়ানি।
78

এছাড়া পিঙ্ক বল টেস্টে স্পিনারদের নেওয়া দ্রুততম উইকেট নেওয়ার বিচারেও দ্বিতীয় স্থানে উঠে এলেন অক্ষর প্যাটেল।  ২০১৬ সালে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেট নিয়েছিলেন। অক্ষর প্যাটেল মোতেরাতে উইকেট নেন সপ্তম ওভারের প্রথম বলে। 

88

কেরিয়ারের প্রথম দুই টেস্টেই নিজের জাত চিনিয়েছেন অক্ষর প্যাটেল। বাঁ-হাতি স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক কোহলিও। এবার পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় ইনিংসেও দলকে সাফল্য এনে দিতে চান অক্ষর।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
Recommended image2
IND vs AFG ODI: ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের, দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের
Recommended image3
India vs Afghanistan: শুবমান-ঈশানের শতরান, আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে ভারত ৪০২
Recommended image4
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image5
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved