MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আজই কি বিয়ে বুমরা-সঞ্জনার, জেনে নিন গোয়ায় বিয়ের অনুষ্ঠানে থাকছে কী বিশেষত্ব

আজই কি বিয়ে বুমরা-সঞ্জনার, জেনে নিন গোয়ায় বিয়ের অনুষ্ঠানে থাকছে কী বিশেষত্ব

ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই জাতীয় দল থেকে জসপ্রীত বুমরা ছুটি নেওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল বিয়ের জন্যই ছুটি নিয়েছেন তারকা পেসার। পাত্রী হিসেবে উঠে এসেছিল একাধিক নাম। কখনও দক্ষিণী ছবির অভেনেত্রী অনুপমা পরমেশ্বরণের নাম। কিন্তু তার পরিবারের থেকে সেই জল্পনার অবসান ঘটায়। তারপর শোনা যায় ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বুমরা। সঞ্জনাও ছুটি নেওয়ায় জল্পনা আরও বৃদ্ধি পায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে সোমবারই চার হাত এক হতে চলেছে সঞ্জনা ও বুমরার। চলুন জানা যাক বুমরা-সঞ্জনার বিয়েতে থাকছে কি কি বিশেষত্ব।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 15 2021, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় ক্রিকেটে ফের বাজল বিয়ের সানাই। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আজ গোয়া সাত পাকে বাধা পড়তে চলেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা ও ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গত কয়েকদিন ধরেই তাঁর বিয়ের খবর হাওয়ায় ভাসছিল। কিন্তু বুমরাহ বা তাঁর হবু স্ত্রী মুখ না খোলায় সেই খবর জল্পনা বলে ভেসে বেড়াচ্ছিল। তবে গত কয়েকদিনের জল্পনা শেষমেশ খবরে পরিণত হল।
 

310

বুমরা সঙ্গে সঞ্জনার সম্পর্কের কথা নাকি ভারতীয় দলের সদস্যরাও টের পাননি। দুজনে ব্যক্তিগত জীবন এতটাই গোপন করে রেখেছিলেন।দুজনের পরিবারের ঘনিষ্ঠরা বিয়ের ব্যাপারে মুখ খুললেও বুমরা বা সঞ্জনা এই নিয়ে একটি কথাও কখনও বলেননি।
 

410

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিয়ের আসরে বসতে চলেছে জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। গোয়ার একটি বিলাস বহুল হোটেলে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের।

510

করোনা মহামারীর আবহে পরিবার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারতে চলেছেন বুমরাহ। তেমন কোনও জাঁকজমক থাকছে না বিয়ের আয়োজনে।

610

তারকা ক্রিকেটারের বিয়েতে মোট আমন্ত্রিতের সংখ্যা জানলেও চমকে যাবেন সকলে। দুই পক্ষ মিলিয়ে মোট ২০ থেকে ২৫ জনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে।

710

আমন্ত্রিতদের কেউ বিয়ের আসরে ফোন নিয়েও আসতে পারবেন না বলেও জানা গিয়েছে। আসলে বুমরা ও সঞ্জনা চেয়েছেন, বিয়ের কোনও ছবি যাতে তাঁদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়।

810

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে রবিবার নাকি বিয়ের সব আচার অনুষ্ঠান ছাড়াও সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সেখানেও ছিলেন দুই পরিবারের গুটি কয়েক সদস্য। সেখানেও কারও কাছে মুঠো ফোন ছিল না। 
 

910
শুধু মাত্র করোনা মহামারীর আবহ না ব্যক্তিগত কোনও কারণে এতটা গোপনীয়তা বজায় রেখে বিয়ে করছেন বুমরা ও সঞ্জনা, তা অবশ্য এখনও জানা যায়নি।
1010
তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ তারকা ক্রিকেটার ও ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনার ভক্তরা। ইতিমধ্যে নেট দুনিয়ায় দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্ত-অনুগামীরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
Recommended image2
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image3
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image4
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image5
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved