MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ব্রিটিশ অধিনায়ক জো রুটের হুঙ্কার, কোহলির দলকে দিলেন সরাসরি হুঁশিয়ারী

ব্রিটিশ অধিনায়ক জো রুটের হুঙ্কার, কোহলির দলকে দিলেন সরাসরি হুঁশিয়ারী

বেন স্টোকস, জোফ্রা আর্চারের পর এবার জো রুট। টেস্ট সিরিজ শুরু আগে এবার ভারতীয় দলকে সরাসরি হুঁশিয়ারী দিয়ে রাখলেন খোদ ইংল্যান্ড অধিনায়ক। কীভাবে বিদেশের মাটিতে টেস্ট জিততে হয় তা ইংল্যান্ড দল এখন ভালো মত শিখে গিয়েছে বলে জানিয়েছেন জো রুট। এছাড়াও ভারতীয় দলের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 02 2021, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর অনেক আগে থেকেই চড়তে শুরু করেছিল পারদ। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যের পর ট্যুইটে ইংল্য়ান্ডের প্রাক্তন  অধিনায়ক কেভিন পিটারসন জানিয়েছিলেন, এবার আসছে আসল দল। তৈরা থেকো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তারপর কখনও ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার বেন স্টোকস তো কখনও ব্রিটিস পেসার জোফ্রা আর্চারে গলাতেও শোনা গিয়েছে হুমকিরি সুর। একতরফা হবে না সিরিজ জানিয়ে দিয়েছিলেন আর্চার।

38

এবার বিরাট কোহলির দলকে হুঁশিয়ারী দিয়ে রাখলেন খোদ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। রুটের মতে, এখন ইংল্যান্ড শিখে গিয়েছে বিদেশের মাটিতে বিপক্ষের ২০ উইকেট নেওয়া, প্রথম ইনিংসে বড় রান করা।

48

শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতে পা রেখেছে ব্রিটিশ লায়ন্সরা। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে দুরন্ত পারফর্ম করে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে ইংল্যান্ড দলের। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই হুঙ্কার দিয়ে রাখলেন রুট। 
 

58

এক সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন,'আগে আমরা বিপক্ষের ২০ উইকেট নিতে পারতাম না, বিশেষ করে দেশের বাইরে। এখন মনে হয়ে শিখে গিয়েছি। প্রথম ইনিংসে রান করার ব্যাপারেও অনেক ধারাবাহিক হয়ে উঠেছি আমরা।'

68

এছাড়া ব্রিটিশ অধিনায়ক জানিয়েছেন,'শেষ ১২ টেস্টে ৬ থেকে ৭ বার ৪০০ রানের বেশি করতে পেরেছি আমরা। এটা দারুণ সাফল্য। বিদেশের মাটিতে এটা ধরে রাখা জরুরি।' স্পিনের বিরুদ্ধেও তারা যে আত্মবিশ্বাসী সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

78

ভারতের বিরুদ্ধে নিজের একশো তম টেস্ট খেলবেন রুট। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন,'ভারতেই প্রথম টেস্ট খেলেছিলাম ২০১২ সালে। চোখ খুলে দিয়েছিল সেই টেস্ট। স্পিন খেলতে শিখেছিলাম, দারুণ কয়েকজন সতীর্থ ছিল, কঠিন প্রতিপক্ষ ছিল। চেন্নাইয়ের মাঠে শততম টেস্ট খেলতে মুখিয়ে রয়েছি।'

88

তবে ব্যক্তিগত মাইল স্টোনের থেকে দলের জয়কেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন জো রুট। তার দল যে ভারতের মাটিতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই কোহলির দলকে টেক্কা দিতে প্রস্তুত তাও মনে করিয়ে দিয়েছে ব্রিটিশ অধিনায়ক।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image2
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image3
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image4
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Recommended image5
Rohit Sharma: রোহিত শর্মার অবসরের জল্পনা, মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved