MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • যা নেই কোনও ব্যাটসম্যানের, ক্রিকেট ইতিহাসে সেই রেকর্ডই গড়লেন জো রুট

যা নেই কোনও ব্যাটসম্যানের, ক্রিকেট ইতিহাসে সেই রেকর্ডই গড়লেন জো রুট

চেন্নাই টেস্টের প্রথম দিনই নিজের সেঞ্চুরি পূরণ করেছিলেন জো রুট। শততম টেস্টে সেঞ্চুরি করে গড়েছিলেন নজরি। তবে তাতেও হয়তো মন ভরেনি ইংল্যান্ড অধিনায়কের। ইচ্ছা ছিল সকলের থেকে আলাদা কিছু করার। দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে তাই করে দেখালেন রুট। এমন রেকর্ড গড়লেন যা ক্রিকেট ইতিগাসে আজ পর্যন্ত নেই কোনও ক্রিকেটারের। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 06 2021, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ভারতের বিরুদ্ধে শততম টেস্টে সেঞ্চুরি করে শুক্রবারই কিংবদন্তীদের তালিকায় নাম লিখিয়েছিলেন জো রুট। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

একই আসনে বিরাজমান হয়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম উল-হক, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাসিম আমলা এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ইংল্যান্ডের কলিন কাউড্রে, অ্যালেক্স স্টুয়ার্টদের সঙ্গে।

37

প্রথম দিনের শেষে ১২৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। দ্বিতীয় দিনেও নিজের ইনিংস একইভাবে শুরু করেন জো রুট। ভারতীয় বোলারদের উপর নিজের আধিপত্য বিস্তার করেন তিনি। একের পর এক অনবদ্য শট খেলে প্রথমে নিজের ১৫০ রান পূরণ করেন।
 

47

তারপর  নিজের ডবল সেঞ্চুরি পূরণ করে এমন নজির গড়লেন যা ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কারও নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে দ্বিশতরান করলেন জো রুট। 
 

57

দ্বিশতরান করার পর ২১৮ রানে আউট হন জো রুট।  শততম টেস্টে এতদিন সর্বাধিক রানের তালিকায় শীর্ষ ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।  ২০০৫ সালে ভারতের বিরুদ্ধেই বেঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন তিনি। 
 

67

এবার তাকে শুধু টপকানোই নয়, দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন তৃ জো রুট। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডও এদিন নিজের দখলে নিলেন রুট। ফলে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্ট শুধু রুটময়।
 

77

২০২১ সালে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন রুট। প্রতিটি ম্যাচেই শতরান করেছেন তিনি, শুধু তাই নয় দুটো দ্বিশতরানও হয়ে গেল তাঁর। এখনও অবধি কেরিয়ারে ৫টি দ্বিশতরান করেছেন রুট।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image2
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Recommended image3
IND vs PAK Women World Cup 2026: "পাকিস্তানের কাছে কোনওভাবেই হারা চলবে না!" ম্যাচের আগে কেন এমন বললেন জেমিমা?
Recommended image4
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image5
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved