MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ইংল্যান্ড সিরিজের আগে সমস্যায় বিরাট কোহলি, ভারত অধিনায়ককে আইনি নোটিস পাঠাল কেরল হাইকোর্ট

ইংল্যান্ড সিরিজের আগে সমস্যায় বিরাট কোহলি, ভারত অধিনায়ককে আইনি নোটিস পাঠাল কেরল হাইকোর্ট

ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ শুরুর আগে আইনি সমস্যায় অধিনায়ক বিরাট কোহলি। অনলাইন রামি খেলায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার অভিযোগে ভারত অধনায়ককে আইনি নোটিস পাঠাল আদালত। যার ফলে সমস্যা বাড়ল বিরাট কোহলির। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 27 2021, 08:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

অস্ট্রেলিয়া সিরিজে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তারপর কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন সকলকে।
 

29

পরিবারের দায়ত্ব পালন করে ইংল্যান্ড সিরিজ থেকে ফের ২২ গজে ফিরছেন বিরাট কোহলি। সামলাবেন অধিনায়কত্বের দায়িত্বও। নিজেকে ফিট রাখতে শেয়ার করেছিলেন নিজের জিমের ছবিও।
 

39

৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। চেন্নাই প্রথম ম্যাচ। বুধবার ভারতে পৌছে গিয়েছে পুরো ইংল্যান্ড দল। চেন্নাইতে পৌছেছে ভারতীয় দলও।
 

49

কিন্তু ইংল্যান্ড সিরিজ শুরুর আগে অস্বস্তিতে বিরাট কোহলি। তরুণ প্রজন্মকে অনলাইন রামি খেলতে প্রলুব্ধ করার অভিযোগে বিরাটকে নোটি পাঠাল কেরল হাইকোর্ট।
 

59

কোহালি একটি জনপ্রিয় অনলাইন রামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেই কোম্পানির বিজ্ঞাপনও করেন ভারত অধিনায়ক। ওই কোম্পানি যথেষ্ট জনপ্রিয়।

69

কিন্তু সকলকে রামি খেলায় প্রলুব্ধ করার অভিযোগে কেরল হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মণিকুমার এবং বিচারপতি অনিল কে নরেন্দ্রণের ডিভিশন বেঞ্চ কোহালিকে নোটিশ পাঠিয়েছে। 

79

ত্রিশূরের বাসিন্দা পাউলি ভাড়াক্কন আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর অভিযোগ, অনলাইন রামি খেলা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আইনি উপায়ে অবিলম্বে তা বন্ধ করা উচিত। 

89

শুধু বিরাট কোহলিই নয়, এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত দক্ষিণী অভিনেতা তামান্না ভাটিয়া এবং আজু ভার্গিসকেও নোটিশ পাঠানো হয়েছে।
 

99

সামনেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪ ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। তার আগে বিরাটের আইনি নোটিস আদৌ তাকে কোনও বিপাকে ফেলে কিনা এখন সেটাই দেখার।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে
Recommended image2
Sakib Hussain: গয়না বিক্রি করে জুতো কিনে দিয়েছিলেন মা, গর্বিত করে তুললেন সাকিব হুসেন
Recommended image3
MS Dhoni: অপেক্ষায় চিপক, কেকেআর-এর বিরুদ্ধে খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি?
Recommended image4
Shreyas Iyer Captain Team India: দেশের অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার, আয়ারল্য়ান্ডের বৈভবের সফরে নেতৃত্বে চমক
Recommended image5
Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভাঙছে, সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved