MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন ও পন্টিংকে পেছনে ফেলে শীর্ষে বিরাট কোহলি, কী এমন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক

সচিন ও পন্টিংকে পেছনে ফেলে শীর্ষে বিরাট কোহলি, কী এমন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক

টেস্ট ও টি২০ সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত ব্যাটে রানের খরা থাকায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু দ্বিতীয় টি২০ থেকে রানে ফিরতেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রান করেন বিরাট। একইসঙ্গে গড়লেন আরও এক নজির। পেছনে ফেললেন সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে।

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 24 2021, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দলের ৬৪ রানে রোহিত শর্মা আউট হওয়ার পরই ক্রিজে আসেন বিরাট কোহলি। শিখর ধওয়ানের সঙ্গে ১০৫ রানে পার্টনারশিপ গড়েন তিনি। ৫৬ রানের ইনিংস খেলে দলকে ভালো জায়গায় নিয়ে যান ভারত অধিনায়ক।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

৫৬ রান করে আউট হওয়ার আগেই অনন্য নজির গড়ে ফেলেছিলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ৫৪ রানে পৌছতেই কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংদের সঙ্গে একই আসনে বিরাজমান হলেন বিরাট কোহলি।
 

310

শুধু একই আসনে বিরাজমান নয়,সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, মাহেলা  জয়াবর্ধনে, কুমারা সঙ্গাকারা, জ্যাক কালিসদেরর পেছনে ফেলে দিলেন বিরাট।

410

সবথেকে কম ইনিংসে দেশের মাটিতে ১০ রান করা ক্রিকেটারে পরিণত হন ভারত অধিনায়ক।  বিরাট কোহলি ১৯৫টি ইনিংসে ৬১.৭৪ গড়ে এই রেকর্ড গড়লেন।

510

ঘরের মাঠে ১০ হাজার রান করতে পন্টিং খরচ করেন ২১৯টি ইনিংস। সচিন তেন্ডুলকর নেন ২২৩টি ইনিংস। সেখানে ১৯৫ ইনিংসে ১০ হাজাকর রান করে শীর্ষে উঠে এলেন বিরাট। 

610

এতদিন একমাত্র ভারতীয় হিসেবে ঘরের মাঠে ১০ হাজার রান করার কৃতিত্ব ছিল তেন্ডুলকরের নামে। সেই তালিকেও এবার সচিনের পাশে নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি।

710

ভারতের মাটিতে সচিনের মোট রান ১৪১৯২৷ ৩১৩ ইনিংসে এই রান করেছেন মাস্টার ব্লাস্টার৷ গড় ৫০.৩২৷ সেঞ্চুরি সংখ্যা ৪২টি৷ কোহলি ১০ হাজার রানে পৌঁছতে নিয়েছেন ১৯৫টি ইনিংস৷ গড় ৬১.৭৪৷ সেঞ্চুরির সংখ্যা ৩২টি৷
 

810

১৪১৯২ রানের মধ্যে সচিন টেস্টে ঘরের মাঠে রান করেছেন ৭২১৬৷ আর এখনও পর্যন্ত কোহলি করেছেন ৩৭৩০৷ ওয়ান ডে ক্রিকেটে সচিন করেছেন ৬৯৭৬ রান৷ যার মধ্যে রয়েছে ২০টি সেঞ্চুরি এবং ৩৮টি হাফ-সেঞ্চুরি৷ অন্য দিকে কোহলি ওয়ান ডে ক্রিকেটে করেছেন ১৯টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিসহ ৪৯২১ রান৷
 

910

সম্প্রতি টি২০ সিরিজ থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। টি২০ ক্রিকেটে প্রথম ব্য়াটসম্যান হিসেবে ৩ হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি। টি২০ ক্রিকেটে সবথেকে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বিরাট।
 

1010

পাশাপাশি অধিনায়ক হিসেবে সব ধরনের ক্রিকেটে মিলিয়ে ১২ হাজার রান করার এলিট ক্লাবে প্রবেশ করার রেকর্ডও এই সিরিজে গড়েছেন বিরাট কোহলি। যেই ক্লাবে কোহলি ছাড়াও রয়েছেন প্রাক্তন অজি ও প্রোটিয়া অধিনায়ক রিকি পন্টিং ও গ্রেম স্মিথ।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image2
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image4
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image5
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved