MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অস্ট্রেলিয়া সফরে সাফল্য, এবার কী কোহলির 'সিংহাসন' ছিনিয়ে নেবেন রাহানে

অস্ট্রেলিয়া সফরে সাফল্য, এবার কী কোহলির 'সিংহাসন' ছিনিয়ে নেবেন রাহানে

অস্ট্রেলিয়ায় কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়ে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছেন  অজিঙ্কে রাহানে। শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলে দলকে ১-০ পিছিয়ে পড়ে সিরিজে ২-১ এ চ্যাম্পিয়ন করাই নয়, ব্যাট হাতে সফল হয়েছেন সকলের প্রিয় 'জিঙ্কস'। তারপর থেকেই অনেকে বলছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়া হোক রাহানের কাঁধে। আর বিরাট থাক সীমিত ওভারে দলের নেতা। এই বিষয়ে এবার নিজের ইচ্ছার কথা পরিস্কারভাবে জানিয়ে দিলেন রাহানে।

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 27 2021, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে কোহলির নেতৃত্বে দিন-রাতের টেস্টে লজ্জাজনক হার হয়েছিল ভারতীয় দলের। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার পর বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছিল টিম ইন্ডিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

দ্বিতীয় টেস্টের আগে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। দায়িত্ব দিয়ে গিয়েছিলেন দলের সহ অধিনায়ক অজিঙ্কে রাহানের উপর।

311

কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দলের দায়িত্ব নিয়েছিলেন রাহানে। তারপরটা ইতিহাসে। মেলবোর্ন টেস্ট জয়, সিডনি টেস্ট ড্র ও ব্রিসবেন টেস্ট জিতে ২-১ সিরিজ জেতে ভারতীয় দল।

411

দলের একের পর এক প্লেয়ার চোটের শিকার হয়ে বাইরে চলে যাওয়া। কার্যত রিজার্ভ বেঞ্চের টিম নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর রাহানের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

511

ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটার অনেকেই দাবি তুলতে শুরু করেছে রাহানে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব পুরোপুরি দিয়ে দেওয়া হোক। আর কোহলিকে সীমিত ওভারে দলের দায়ত্বে রাখা হোক।
 

611

এবার এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অজিঙ্কে রাহানে। জানিয়ে দিলেন,'বিরাট এই টেস্ট দলের অধিনায়ক ছিল, থাকবেও। আমি ওর সহকারী। ও যদি কখনও না থাকে, তখন আমার কাজ দলকে নেতৃত্ব দেওয়া। তখন আমার দায়িত্ব দলকে সাফল্যে পৌঁছে দিতে নিজের সেরাটা দেওয়া।'
 

711

বিরাটের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো সেই কথাও জানিয়েছেন রাহানে। দেশ ও বিদেশের মাটিতে বিরাটের সঙ্গে ব্যাটিং ও সহ অধিনায়কত্বের দায়িত্ব সামালানো বেশ উপভোগ করেন বলেও জানিয়েছেন রাহানে।

811

বিরাটের অধিনায়কত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন জিঙ্কস। বলেছেন, ও তুখোড় অধিনায়ক। মাঠে দুর্দান্ত সিদ্ধান্ত নেয়। মাঠে ব্যাট হাতে ও ফিল্ডিংয়ের সময় সামনে থেকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। আমার উপরও ওর অগাধ ভরসা রয়েছে।
 

911

মাঝে খারাপ ফর্ম ছিল রাহানের সেই সময় বিরাট ও টিম ম্যানেজমেন্ট সবসময় তার পাশে থেকেছে বলেও জানিয়েছেন অজিঙ্কে রাহানে। বিরাট তাকে নানাভাবে উদ্বুদ্ধ করেছে বলেও মত রাহানের।
 

1011

ফলে অনেকেই কোহলির টেস্ট দলের দায়িত্ব রাহানেকে দেওয়ার কথা বললেও, টিম ইন্ডিয়ার অন্দরে বিরাট-রাহানের সম্পর্কে যে কোন ফাটল নেই, বা সিংহাসন দখলের লড়াই নেই তা ঠান্ডা মাথার রাহানের কথা থেকেই পরিস্কার।

1111

প্রসঙ্গত, ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সিরিজে ভারতীয় দলের নেতৃ্তেবর দায়িত্বে ফিরছেন বিরাট কোহলি। ডেপুটির দায়িত্ব সামলেই খুশি রাহানে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Women World Cup 2026: "পাকিস্তানের কাছে কোনওভাবেই হারা চলবে না!" ম্যাচের আগে কেন এমন বললেন জেমিমা?
Recommended image2
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image3
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Recommended image4
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image5
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved