MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T-20 World Cup 2026: চলতি বিশ্বকাপে একের পর এক চোট! ছিটকে গেলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং নিউজিল্যান্ডের ব্রেসওয়েল

T-20 World Cup 2026: চলতি বিশ্বকাপে একের পর এক চোট! ছিটকে গেলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং নিউজিল্যান্ডের ব্রেসওয়েল

T-20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দুই দলের নির্ভরযোগ্য দুই অলরাউন্ডার চোটের কারণে ছিটকে গেছেন। 

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 11 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার
Image Credit : Getty

হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার

চলতি বিশ্বকাপে একের পর এক চোট। সেই তালিকা যেন ক্রমশই লম্বা হচ্ছে। নিঃসন্দেহে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দুই দলের নির্ভরযোগ্য দুই অলরাউন্ডার চোটের কারণে ছিটকে গেছেন।  আয়ারল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে, হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার জেরেই ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ২৮ বছর বয়সী ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা
Image Credit : Getty

শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাঁর ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। তবে হাসারাঙ্গার পরিবর্তে আইসিসি এখনও নতুন কোনও ক্রিকেটারকে অনুমোদন দেয়নি। তবে তাঁর জায়গায় আরেক লেগ-স্পিনার অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। ৩১ বছর বয়সী হেমন্ত শ্রীলঙ্কার হয়ে এখনও পর্যন্ত, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইকোনমি রেট ৭.৮৫। ৬টি উইকেট নিয়েছেন।  

Related Articles

Related image1
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Related image2
PAK vs USA T20 World Cup: আমেরিকাকে ৩২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের
34
বাঁদিকের গোড়ালিতে আবার চোট
Image Credit : ANI

বাঁদিকের গোড়ালিতে আবার চোট

অন্যদিকে, চোটের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলও। বাঁদিকের গোড়ালিতে আবার চোট পাওয়ায় ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের বাকি ম্যাচগুলি থেকে তিনি ছিটকে গেছেন। এটি নিউজিল্যান্ড দলের জন্যও একটি বড় ধাক্কা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করেছে। 

44
ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল
Image Credit : Instagram

ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল

আইসিসি নিউজিল্যান্ড দলে মাইকেল ব্রেসওয়েলের পরিবর্তে রিজার্ভ ক্রিকেটার হিসেবে কোল ম্যাককঞ্চিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। ৮ ফেব্রুয়ারি, চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় ব্রেসওয়েল চোট পান। ওয়ার্ম-আপ অনুশীলনের সময়, তিনি আবার একই পেশিতে চোট পান। ফলে, তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Related Stories
Recommended image1
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Recommended image2
PAK vs USA T20 World Cup: আমেরিকাকে ৩২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved