MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • কে রইল দলে, আর কে পড়ল বাদ, ফাইনালের আগে দল ঘোষণা ভারত-নিউজিল্যান্ডের

কে রইল দলে, আর কে পড়ল বাদ, ফাইনালের আগে দল ঘোষণা ভারত-নিউজিল্যান্ডের

১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল। ইতিমধ্যেই মেগা ফাইনালকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে চড়ছে উন্মাদনার পারদ। ফাইনালের মঙ্গলবার ফাইনালের জন্য দল ঘোষণা করল ভারত-নিউজিল্যান্ড দুই দল। উভয় দলেই রয়েছে চমক। চলুন দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও নিউজিল্যান্ড দলে কার থাকল দলে আর কারা পড়ল বাদ।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 15 2021, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য মঙ্গলবার ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে ব্যাটসম্যান ও ২ উইকেট কিপার সহ ৮ জন ও রয়েছে ৫ জোরে বোলার ও ২ স্পিনার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ভারতীয় দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল। যার ফলে দলের বাইরে থাকতে হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুলকে।
 

311

এছাড়াও দলের মিডল অর্ডারের দায়িত্ব পালনের জন্য থাকছেন চেতেশ্বর পুজার, অধিনায়ক বিরাট কোহলি,  অজিহ্কে রাহানে ও হনুমা বিহারী। 
 

411

এছাড়াও দলে প্রথম উইকেট রক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। এছাড়া দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ১৫ জনের দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা।

511

এ দিকে টেস্ট ফাইনালের ১৫ জনের দলে পাঁচ জোরে বোলার রয়েছেন। যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদবের সঙ্গে জায়গা করে নিয়েছেন মহম্মদ সিরাজ।  জায়গা পাননি শার্দুল ঠাকুর। 
 

611

ইংল্যান্ডের আবহাওয়ায় দলে দুজন স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে। দুরন্ত ফর্মে থাকা অশ্বিনের পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। সেক্ষেত্রে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেকে দুরন্ত পারফর্ম করেও বাইরে থাকতে হচ্ছে অক্ষর প্যাটেলকে।
 

711

অপরদিকে, ফাইনালের আগে চোটমুক্ত ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইবলিয়ামসনকে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে কোনও অসুবিধা নেই কিউই অধিনায়কের। 
 

811

এছাড়াও নিউজিল্যান্ড দলে ব্য়াটসম্য়ানদের তালিকায় থাকছেন ডেভন কনওয়ে, টম ল্যাথাম, রস টেলর, উইল ইয়ং, হেনরি নিকোলস। এর মধ্যে কনওয়ে ও ল্যাথাম সামলাবেন ওপেনিংয়ের দায়িত্ব। বাকিরা সামলাবেন মিডল অর্ডারের দায়িত্ব।

911

এছাড়া দলে দুজন উইকেট রক্ষক-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন টম ব্লাণ্ডেল ও বি জে ওয়াটলিং। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

1011

দলে পেস বোলারের তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। ১৫ জনের তালিকায় রয়েছে ট্রেন্ট বোল্ট,ম্যাট হেনরি, কাইল জেমিসন, টিম সাউদি ও নিল ওয়াগনার। 

1111

কিন্তু কিউই দলে সব থেকে বড় চমক হল বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে দলে না নেওয়া। তার বদলে সুযোগ দেওয়া হয়েছে আর এক বাঁহাতি স্পিনার আজাজ পটেলকে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved