MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • মেগা ফাইনালের আগে সৌরভের 'লাস্ট মিনিট সাজেশন', বিরাটকে কী টিপস দিলেন দাদা

মেগা ফাইনালের আগে সৌরভের 'লাস্ট মিনিট সাজেশন', বিরাটকে কী টিপস দিলেন দাদা

আর কিছু সময়ের অপক্ষা। তারপরই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। ভারত-নিউজিল্যান্ডের মহারণ নিয়ে বিশ্ব জুড়ে ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের মতামত দিয়েছেন। এবার ম্যাচের আগে 'লাস্ট মিনিট সাজেশন'-এর মত বিরাট কোহলির দলকে টিপস দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 18 2021, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ম্য়াচের আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেগা ফাইনালের আগে ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজের হারানোর সুবিধা কিছুটা কিউইরা পাবে বলেই মত বিসিসিআই প্রেসিডেন্টের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সৌরভ বলেছেন,'ম্যাচটা যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর মত কঠিন কাজটা তারা করে দেখিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলা এবং জেতা তাদের কিছুটা সুবিধা দেবে।'
 

310

তবে বিরাট কোহলির দল এমন অকেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেক্ষেত্রে লড়াই কঠিন হলেও, ট্রফি আসবে বলে আশাবাদী সৌরভ।
 

410

ফাইনালে টস একটা বড় ভূমিকা নেবে বলে জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত বড় ম্যাচে সব সময় প্রথমে ব্যাট করে জিতেছে। তাই বিরাটকে সৌরভ টসে জিতে ব্যাটিং নেওয়ার সাজেশন দিয়েছেন। বড় রাবের লক্ষ্য তৈরি করে নিউজিল্যান্ডকে চাপে রাখতেই এমন পরামর্শ সৌরভের।
 

510

সৌরভ বলেছেন,'যদি আমরা আমাদের রেকর্ড বইটা দেখি তাহলে বিদেশের পারফরমেন্স বিচার করলে দেখতে পাব, প্রথম ব্যাট করে আমরা সব সময় জিতেছি। এটা তোমার পছন্দের উপর নির্ভর করে, তুমি কি চাপের মুখে পড়তে চাও, নাকি চতুর্থ ইনিংসের জন্য অপেক্ষা করতে চাও।'
 

610

এমনকী টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রোজ বোলের উইকেটে কত রান করলে সুবিধাজনক জায়গায় থাকবে ভারতীয় দল তাও বলেছেন সৌরভ। ৩৫০-৪০০ রান করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
 

710

বিদেশের মাটিতে ওপেনিং জুটির সাফল্যের উপর অনেক কিছু নির্ভর করে বলে জানিয়েছেন সৌরভ। ওপেনিং সমস্যার কারণে বেশিরভাগ সময় ব্যর্থ হয়ে ভারতীয় দল। তবে রোহিত শর্মা ও শুভমান গিলের উপর ভরসা রাখছেন বিসিসিআই প্রোসিডেন্ট।
 

810

সৌরভের মতে,'দেশের মাটিতে বিভিন্ন সময় ওপেনার সমস্যায় ভুগতে হয়েছে ভারতকে। তবে শুভমান ও রোহিত নতুন বল ভাল করে খেলে দিতে পারলে বাকিদের পক্ষে সহজ হবে। তবে ইংল্যান্ডে বল পুরনো হতে সময় লাগে।'
 

910

ভারতীয় দলের বোলিং নিয়েও আশাবাদী সৌরভ। তিনি বলেন, ‘‘মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মারা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা যে কোনও পরিস্থিতিতে ২০ উইকেট নিতে পারে।
 

1010

শেষ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,'ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে সবসময়ই চাপে থাকতে হয়। সেই চাপ নিয়ে খেলতে পারলেই জয় পাওয়া যায়।'  পাশাপাশি ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image2
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image3
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image5
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved