MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ফাইনালে বিরাটের সামনে অনন্য রেকর্ডের হাতছানি, ইতিহাসের পাতায় নাম তুলতে পারবেন কি কোহলি

ফাইনালে বিরাটের সামনে অনন্য রেকর্ডের হাতছানি, ইতিহাসের পাতায় নাম তুলতে পারবেন কি কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে চড়ছে উন্মাদনা পারদ। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড বুকে নাম লেখাতে মরিয়া ভারত ও নিউজিল্যান্ড দুই দল। একইসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে এই টেস্টেই রয়েছে অনন্য নজিরের হাতছানি।   

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 17 2021, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রানে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এজিয়াস রোজ বোলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলি যদি সেঞ্চুরি করতে পারেন তাহলে অনন্য রেকর্ডের হাতছাবি রয়েছে তার কাছে। 

310

আসলে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। অধিনায়ক হিসেবে তার সেঞ্চুরির সংখ্যা ৪১।

410

অপরদিকে, বিরাট কোহলির একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা বর্তামানে ৪৩টি ও টেস্ট ক্রিকেটে ভারত অধিনায়কের সেঞ্চুরির সংখ্যা ২৭টি। 

510

ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন মোট ৪১টি। অর্থাৎ পন্টিংয়ে সঙ্গে একই আসনে রয়েছে তিনি।

610

এই রেকর্ড ভাঙার সুযোগ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজেও ছিল বিরাটের সামনে। কিন্তু নিজের চেনা ফর্মে না থাকায় তা সম্ভব হয়নি।

710

যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট শতরান করেন তাহলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি শতরান সম্পন্ন হবে। এই জায়গায় দাঁড়িয়ে তিনি রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দেবেন।

810

এমনিতেও ৫০০ দিনেরও বেশি হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির মুখ দেখেননি ভারত অধিনায়ক। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট শেষবার সেঞ্চুরি করেছে বিরাট।
 

910

টেস্ট চ্য়াম্পিয়নসিপের ফাইনালের আগে টেস্ট ক্রিকেটে নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলি। অনুশীলনেও নিজের ব্যাটিংয়ের পেছনে অনেকটা সময় ব্যায় করেছেন ভারত অধিনায়ক।

1010

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মত বড় মঞ্চে বিরাট কোহলির ব্যাট থেকে আরও একটি শতরান দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেট ও বিরাট ভক্তরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?
Recommended image2
Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি! বিরাটকে নিয়ে বিস্ফোরক দাবি, মুখ খুলল টিম কোহলি
Recommended image3
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image4
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image5
Ajit Agarkar: অজিত আগরকরের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved