MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IND VS SA 3RD TEST: ডু অর ডাই টেস্টে দলে ৩টি পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

IND VS SA 3RD TEST: ডু অর ডাই টেস্টে দলে ৩টি পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ৩ ম্য়াচের টেস্ট সিরিজের ফল ১-১। কেপ টাউনে মঙ্গলবার থেকে সিরিজের তৃতীয় ও নির্ণায়ক টেস্টে মুখোমুখি হবে ডিন এলগার (Dean Elgar) ও বিরাট কোহলির (Virat Kohli) দল।  তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া (Team India)একাধিক পরিবর্তনের সম্ভবনা। দেখে নিন কেপ টাউন টেস্টে (Cape Town Test)  ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সম্ভাব্য একাদশ। 

3 Min read
Author : Sudip Paul
Published : Jan 10 2022, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

কেএল রাহুল-
দক্ষিণ আফ্রিকা সফরে  ভারতীয় দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি টেস্টেই রান করেছেন কেএল রাহুল। সেঞ্চুরিয়নে করেছিলেন সেঞ্চুরি ও জোহানেসবার্গে করেছিলেন অর্ধশতরান। তবে দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে রান পাননি তিনি। কেপ টাউনে ফাইনাল টেস্টে নিজজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য কেএল রাহুলের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

মায়াঙ্ক আগরওয়াল-
সেঞ্চরিয়নে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটি অনবদ্য অর্ধশতরান করেছিলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু তারপর তিন ইনিংসে মায়াঙ্কের ব্যাটে বড় রান আসেনি।ভালো শুরু করেও ব্যর্থ হয়েছেন। তাই শেষ ও সিরিজ নির্ণায়ক টেস্ট নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া মায়াঙ্ক আগরওয়াল।
 

311

চেতেশ্বর পুজারা-
জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে অর্ধশরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। তৃতীয় টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তার অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিদেশের মাটিতে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া পুজারাও।
 

411

বিরাট কোহলি-
দ্বতীয় টেস্টে পিঠের ব্যাথার জন্য খেলেননি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাথা সারিয়ে এখন সুস্থ বিরাট কোহলি। নেটে অনুশীলনও সেরেছেন পুরো দস্তুর। ফলে বড় ম্যাচে বিরাটের ফেরাটা অনেকটা স্বস্তির টিম ইন্ডিয়ার কাছে। 

511

অজিঙ্কে রাহানে-
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন অজিঙ্কে রাহানে। দিয়েছিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। বড় ম্যাচে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়কের উপরই ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। 

611

ঋষভ পন্থ/ ঋদ্ধিমান সাহা-
একের পর এক টেস্টে ব্য়াট হাতে ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। একইসঙ্গে তার শট সিলেকশন ও উইকেট উপহার দিয়ে আসা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই দাবি করছেন সেই জায়গায় ঋদ্ধিমান সাহাকে খেলানোর। তৃতীয় টেস্টে ঋদ্ধির খেলার অল্প সম্ভাবনা তৈরি হলেও, এগিয়ে পন্থই।
 

711

রবিচন্দ্রন অশ্বিন/হনুমা বিহারী -
দলে একমাত্র স্পিনার হিসেবে প্রথম দুটি টেস্টে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার উইকেটে স্পিনাররা খুব একটা সুবিধা না পেলেও নিজের সাধ্যমত পারফর্ম করেছেন অশ্বিন। তবে কেপটাউনে গতির উইকেট একজন অতিরিক্ত ব্য়াটসম্য়ান খেলাতে ভারত। সেই জায়গায় খেলতে পারেন হনুমা বিহারী। পার্ট টাইম স্পিন বল করতেও সক্ষম তিনি। 
 

811

শার্দুল ঠাকুর-
জোহানেসবার্গ টেস্টে অনবদ্য বোলিং করেছিলেন শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে একাই নিয়েছিলেন ৭ উইকেট। প্রয়োজনে ব্যাট হাতেও রান করতে সক্ষম তিনি। শেষ টেস্টে শার্দুল ঠাকুরের জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই। 

911

মহম্মদ শামি-
লাল বলের ক্রিকেটে তিনি যে ভারতের নাম্বার ওয়ান ম্য়াচ উইনার তা বারবার প্রমাণ করেছেন মহম্মদ শামি। প্রোটিয়া ব্যাটসম্য়ানদের নিজের গতি ও সুইং দিয়ে সিরিজে সমস্যায় ফেলেছেন তিনি। তৃতীয় টেস্টেও দলকে সাফল্য এনে দিতে  মরিয়া শামি।

1011

জসপ্রীত বুমরা-
ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র তিনি। প্রোটিয়া সফরে ভালো বল করলেও নিজের সেরা ছন্দে এখনও দেখতে পাওয়া যায়নি জসপ্রীত বুমরাকে। তাই তৃতীয় ও সিরিজ নির্ণায়ক টেস্টে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন বুমরা।

1111

উমেশ যাদব/ ইশান্ত শর্মা-
মহম্মদ সিরাজ জোহানেসবার্গ টেস্টে চোট পেয়েছিলেন। কেপ টাউন টেস্ট খেলতে পারবেন না তিনি।  সেই জায়গায় ইশান্ত শর্মা ও উমেশ যাদবের মধ্যে একজন খলবেন। কেপ টাউনের উইকেট বিচার করে ইশান্তই খেলার সম্ভাবনা বেশি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Women vs Pakistan Women: এক ফুঁয়ে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ সেমি-ফাইনালে ভারত
Recommended image2
প্রথম বল করতে ১০০ কিমি রান-আপ! গিনেস রেকর্ডের লক্ষ্যে ক্রিকেটারের নজিরবিহীন কাণ্ড
Recommended image3
Asian Games 2026: এশিয়ান গেমসের প্রস্তুতি, ভারতীয় দলের নেট বোলার কেকেআর-আরসিবি তারকারা
Recommended image4
India vs Japan T20I: কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন, ভারত-জাপান টি-২০ ম্যাচ
Recommended image5
Age Fraud: বয়স ভাঁড়ানোর অভিযোগ, বাংলার লেগ-স্পিনার রোহিত যাদবকে নির্বাসিত করল বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved