MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ICC T20 World Cup 2021, বিশ্বকাপে ভারতীয় দলে ৫ রকমের ওপেনিং জুটি, কারা করবেন ইনিংস শুরু

ICC T20 World Cup 2021, বিশ্বকাপে ভারতীয় দলে ৫ রকমের ওপেনিং জুটি, কারা করবেন ইনিংস শুরু

শুরু হয়ে গিয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) । মরুদেশে দ্বিতীয়বার ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্য়াটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া বিরাট কোহলির (Virat Kohli) দল। এবার ভারতীয় দলে ওপেনিং করার মত একাধিক প্লেয়ার রয়েছে। এক ঝলকে দেখে নিন কোন কোন ওপেনিং জুটিতে (Opening Pairs) বিশ্বকাপে ইনিংস শুরু করতে পারে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team)।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 19 2021, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

টি ২০ বিশ্বকাপে দল নির্বাচনের সময় তারুণ্য ও অভিজ্ঞতার উপর জোর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একাধিক পজিশনে খেলার জন্য একাধিক ব্যাটসম্যান রয়েছে। দলের প্রয়োজনে তারা যে কোনও পজিশনে খেলতে প্রস্তুত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিশেষ করে টি২০ বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দলে ওপেনিং করার জন্য একাধিক ব্য়াটসম্যান রয়েছে। যাদের টি২০ ক্রিকেটে ওপেনিং করার অভিজ্ঞতাও রয়েছে। তালিকায় অধিনায়ক কোহলি ও অভিজ্ঞ রোহিত ছাড়া রয়েছে কেএল রাহুল, ইশান কিশানরা।

310

তবে ওপেনিং জুটি কী হতে চলেছে টি২০ বিশ্বকাপে তা এখনও পরিষ্কার করে জানায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কেএল রাহুল ও ইশান কিশানের অনবদ্য ব্যাটিং ওপেনার সিলেকশন নিয়ে সমস্যা বাড়িয়েছে। 

410

রোহিত-রাহুল-
ওপেনিং জুটিতে এই কম্বিনেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০১৭ সাল থেকে এই জুটিতে ১৩টি ম্যাচ খেলে ভারতের খাতায় যোগ হয়েছে ৫৮৬ রান। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরেও এই জুটিতে দুর্দান্ত ওপেনিং করছে ভারতীয় দল।
 

510

রাহুল-ইশান-
কেএল রাহুল ও ইশান কিশান। দুই তরুণ আক্রমণাত্মক ব্যাটসম্যানকে দিয়েও টি২০ বিশ্বকাপে ইনিংস শুরু করতে পারে ভারতীয় দল। পাওয়ার প্লের সুবিধা নিতে ও বিধ্বংসী ব্যাটিয়ের জন্য দুই তরুণ ব্যাটসম্যানকে ভাবা হতে পারে।

610

রোহিত-ইশান-
 ডানহাতি বাঁহাতি আরেকটি কম্বিনেশন হতে পারে ভারতের জন্য। বর্তমানে ঈশান কিশান দুর্দান্ত ফর্মে আছেন। ২০২০  আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন তিনি। ২০২১ মরসুমে শেষের দিকে ছন্দে ফেরেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচেও ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। আর সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার তা নিয়ে সন্দেহ নেই কারও।
 

710

রোহিত-কোহলি-
এই জুটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। যেখানে ওপেনিং জুটিতে ভারত ৯৪ রান সংগ্রহ করেছিল। তাছাড়া ম্যাচ শেষে বিরাট কোহলি ওপেনিংয়ে খেলার আগ্রহও প্রকাশ করেছিলেন। তাই এটি ভারতের জন্য একটি নতুন জুটি হতে পারে। তবে টি২০ বিশ্বকাপে বিরাটের মিডিল অর্ডারে ব্যাট করার সম্ভাবনাই বেশি।

810

কোহলি-ইশান-
রোহিত শর্মা ও ইশান কিশান ।এই ওপেনিং জুটি হতে পারে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের। যা যথেষ্ট শক্তিশালী ওপেনিং জুটি হবে। সেখানে একদিকে বিরাটের অভিজ্ঞতা ও অপরদিকে ইশানের তারুণ্যের মিশেল দেখা যেতে পেরে। যদিও এই জুটিতে নামার সম্ভাবনা খুবই কম। 
 

910

এই পাঁচ ধরনের ওপেনিং জুটি ভারতীয় দলে থাকলেও, রোহিত শর্মা-কেএল রাহুল অথবা রোহিত শর্মা-ইশান কিশান জুটিতেই ভারতীয় দলের ইনিংস শুরু করার সম্ভাবনা বেশি। বিশেষ করে রোহিত-রাহুল ওপেনিং জুটিকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
 

1010

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্য়াচে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষাী চললেও মূল পর্বের খেলায় কোন জুটি ইনিংস শুরু করতে পারে তারজন্য অপেক্ষা করতে হবে ২৪ তারিখ পর্যন্ত। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Recommended image2
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Recommended image3
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image4
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image5
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved