MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • পন্থের পর অশ্বিন, পরপর দুবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার দুই ভারতীয়

পন্থের পর অশ্বিন, পরপর দুবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার দুই ভারতীয়

স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে গড়ছেন একের পর এক রেকর্ড। তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন 'প্রফেসর অ্যাশ'। যার ফল স্বরূপ ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা প্লেয়ার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 09 2021, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

নতুন বছরে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে প্রতি মাসের সেরা প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছিল আইসিসি। প্রথম মাসে সেই শিরোপা গিয়েছিল ঋষভ পন্থের ঝুলিতে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এবার ফেব্রুয়ারি মাসেই সেই শিরোপা পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজে অনবদ্য পারফরমেন্সের সোজন্যে সেই সম্মান পেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
 

38

অশ্বিনের সঙ্গে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে ছিলেন জো রুটও। যদিও প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ছাড়া ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি।
 

48

ফেব্রুয়ারি মাসে বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে অববদ্য পারফরমেন্স করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি ম্য়াচে অশ্বিনের শিকার ২৪টি উইকেট।
 

58

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন অশ্বিন। অশ্বিন ফেব্রুয়ারিতে ৩টি টেস্টে মোট ১৭৬ রান করেন। প্রয়োজনের সময় সেঞ্চুরি করে ভারতকে দ্বিতীয় টেস্টে জয় এনে দেন অশ্বিন।
 

68

ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্সের সৌজন্য ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন 'প্রফেসর অ্যাশ'।  কার্যত সর্বসম্মতিক্রমেই অশ্বিনের হাতে ওঠে আইসিসির স্বীকৃতি।
 

78

মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হলেন ইংল্যান্ডের টামি বেমন্ট। ইংরেজ ওপেনার ফেব্রুয়ারি মাসে ৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩১ রান। অর্ধ শতরান করেছেন ৩টি ইনিংসেই।
 

88

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বিশ্বের দ্বিতীয় দ্রুত বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন অশ্বিন। গড়েছেন আরও একাধিক রেকর্ড। তারউপর আইসিসির মাসের সেরা সম্মান পেয়ে খুশি ভারতীয় স্পিনার।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের
Recommended image2
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
Recommended image3
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image4
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image5
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved