MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিশ্বের ১২০ দেশে সম্প্রচার হবে আইপিএল, বাদের খাতায় পাকিস্তান

বিশ্বের ১২০ দেশে সম্প্রচার হবে আইপিএল, বাদের খাতায় পাকিস্তান

ভারত-পাকিস্তান দুই দেশের সীমান্তে অস্থিরতা। বন্ধ রয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। এবার আইপিএল থেকেও বঞ্চিত হতে চলেছে পাকিস্তান। বিশ্বের বেশিরভাগ দেশে আইপিএলের লাইভ সম্প্রচার হলেও, ব্রাত্য শুধুই পাকিস্তান। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 16 2020, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষীত ও বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমিরা অপেক্ষা করে রয়েছে আইপিএলের। কিন্তু একটি দেশে বঞ্চিত হতে চলেছে আইপিএলের সম্প্রচার থেকে, তা  হল পাকিস্তান। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও, একথা নিশ্চিৎ আইপিএলের লাইভ স্ট্রিমিং হচ্ছে না পাকিস্তানে। দু-দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ। কূটনৈতিক সম্পর্কের প্রভাব আইপিএলে পড়ল কিনা তা নিয়েও চলছে জল্পনা।

36

এবছর আইপিএলের সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস। বিশ্বের ১২০টি দেশে সম্প্রচারের ব্যবস্থা করেছে সম্প্রচারকারী সংস্থা। কিন্তু পাকিস্তানের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস। যার ফলে আইপিএলের লাইভ টেলিকাস্ট থেকে বঞ্চিত হতে চসেছে পাকিস্তান।
 

46

সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা, এমনকী কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই মেগা টুর্নামেন্ট দেখানো হবে। বাদ যাচ্ছে শুধু পাকিস্তান।

56

এবছরও ভারতে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে। মোট সাতটি ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। আর গোটা বিশ্বে খেলা দেখানোর জন্য স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস-সহ একাধিক চ্যানেলের সঙ্গে চুক্তি করেছে স্টার। 
 

66

কিন্তু পাকিস্তানে সম্প্রচার না করার কোনও কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে এরফলে আইপিএলের ভিউয়ারশিপে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা।
 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
South Africa vs Australia: ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন
Recommended image2
India A vs Australia A: রুতুরাজদের হারিয়ে সিরিজ জিতে গিলদের বার্তা দ্বিতীয় অস্ট্রেলিয়ার
Recommended image3
Ravindra Jadeja: এবারও রঞ্জি ট্রফিতে খেলবেন, সৌরাষ্ট্রের দলে রবীন্দ্র জাডেজা
Recommended image4
India vs New Zealand: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোড়া চোটের ধাক্কা, চাপে নিউজিল্যান্ড
Recommended image5
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরকে জাতীয় দলে ফিরিয়ে শামি-সিরাজকে বার্তা নির্বাচকদের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved