MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলে ধোনির অধিনায়কত্বের ২০০ তম ম্য়াচ, সেঞ্চুরি করে অনন্য উপহার ঋতুরাজের

আইপিএলে ধোনির অধিনায়কত্বের ২০০ তম ম্য়াচ, সেঞ্চুরি করে অনন্য উপহার ঋতুরাজের

একেই হয়তো বলে 'গুরুদক্ষিণা'। প্রথম কয়েটি ম্যাচে টানা ব্যর্থতা। তবুও তারউপর আস্থা হারাননি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক এমস ধোনি (MS Dhoni)। তারপর ফর্মে ফিরে যে রান করা শুরু করেছেন থামার নাম নেই। আর আইপিএলে ধোনির অধিনায়কত্বের ২০০ তম ম্য়াচে প্রথম সেঞ্চুরি করে ধোনিকে উপহার দিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 02 2021, 11:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

প্রতি ম্য়াচেই রান করছিলেন। অপেক্ষা ছিল শুধু সেঞ্চুরির। অবশেষে স্বপ্নপূরণ হল ঋতুরাজ গায়কোয়াড়ের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন সিএসকে তারকা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাট করেন ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন তরুণ তারকা। শুধু আইপিএল নয়, এই প্রথমবার টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করলেন ঋতুরাজ।

38

৬০ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান চেন্নাই সুপার কিংসের নতুন তারকা।

48

শেষ দুই বলে শতরান পূর্ণ করার জন্য ঋতুরাজ গায়কোয়াড়ের দরকার ছিল ৫ রান। মুস্তাফিজুর রহমানের ওভারের পঞ্চম বলটিতে কোনও রান আসেনি। শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। 
 

58

শুধু সেঞ্চুরি নয়, আইপিএল ২০২১-র সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে উঠে এলেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে এবারের আইপিএল কেরিয়ায় শুরুটা কিন্তু ভালো হয়নি সিএসকে তারকার।

68

প্রথম তিনটি ম্যাচে ৫, ৫ ও ১০ রানে আউট হয়েছিলেন ঋতুরাজ। কিন্তু খারাপ ফর্মের পরেও ঋতুরাজেই আস্থা রাখেন ধোনি ও টিম ম্যানেজমেন্ট। এর পরের ম্যাচগুলিতে ঋতুরাজের স্কোর ৬৪, ৩৩, ৭৫, ৪, অপরাজিত ৮৮, ৩৮, ৪০, ৪৫ ও অপরাজিত ১০১।
 

78

কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে খুশি ঋতুরাজ গায়কোয়াড়। তবে দল জিততে না পারায় কিছুটা হতাশ তিনি। তবে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট ডান হাতি ব্যাটসম্যান। আগামি দিনেও নিজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য ঋতুরাজের।

88

এদিনের ম্যাচ ছিল আইপিএল কেরিয়ারে অধিনায়ক হিসেবে ধোনির ২০০ তম ম্যাচ। সেই ম্য়াচে অধিনায়ককে সেঞ্চুরি উপহার দিলেন ঋতুরাজ। ম্য়াচ না জিতলেও, প্লে অফে দল ভালো খেলবে বলে আশাবাদী ঋতুরাজ।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved