MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনির জায়গা কে নেবে চেন্নাই সুপার কিংসে, আইপিএলের আগেই পাওয়া গেল খোঁজ

ধোনির জায়গা কে নেবে চেন্নাই সুপার কিংসে, আইপিএলের আগেই পাওয়া গেল খোঁজ

শুধু চেন্নাই সুপার কিংস নয়, আইপিএল তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। সেবিষয়ে কোনও সন্দেহ নেই কারও। কিন্তু ধোনি এবারের পর আর আইপিএল খেলবেন কিনা সেবিষয়ে নিজে এখনও খোলসা করে কিছু বলেননি. তবে তার আগে সিএসকেতে ম্যাচ ফিনিশার হিসেবে ধোনির উত্তরসূরীর খোঁজ দিলেন জস বাটলার। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 29 2021, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দলকে দ্বিতীয় সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন করা শুধু নয়, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল মহেন্দ্রসিং ধোনির চেন্নাই সুপার কিংস। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

অধিনায়কত্বের পাশাপাশি ব্য়াট গাতে চেন্নাইকে এত ম্যাত জিতিয়েছেন ধোনি যে তা গুনে শেষ করা সম্ভব নয়। আইপিএলে ধোনির রান ৪৬৩২, গড় ৪১।
 

310

তবে গতবারের আইপিএল ভালো যায়নি এমএস ধোনির। চেন্নাই সুপার কিংসও প্রথমবার শেষ চারে পৌছতে পারেনি। তবে এবার আইপিএল খেলবেন ধোনি তা জানিয়ে দিয়েছিলেন।
 

410

এবারের আইপিএলে ভালো কিছু করার লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি ও চেন্নাই সুপার কিংস দল। সাফল্য এনে দিতে মরিয়া এমএসডি।
 

510

এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের ম্যাচ ফিনিসার হিসেবে ধোনির উত্তরসূরী কে হতে পারেন, তার খোঁজ দিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।
 

610

তিনি হলেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার স্যাম কুরান। রবিবারই ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে বিরাটদের জয় প্রায় কেড়ে নিয়েছিলন স্যাম কুরান।

710

তারপরই জস বাটলার বলেছেন, মনে হয় আজকের ইনিংসটা নিয়ে ধোনির সঙ্গে কথা বলবে স্যাম। আমি ওর মধ্যে ধোনির ছায়া দেখতে পেয়েছি। আমি নিশ্চিত যে ধোনি নিজেও এ ভাবেই রান তাড়া করতে চাইত। স্যামের উন্নতির জন্যে ধোনি আদর্শ। আশা করা যায় আইপিএলে ওদের দু’জনের মধ্যে অনেক কথা হবে।

810

শুধু কারেন নয়, মইন আলিও খেলবেন চেন্নাইয়ে। সেটা ভেবে আরও খুশি বাটলার। বলেছেন, “আমরা সবাই জানি মহেন্দ্র সিংহ ধোনি কত বড় মাপের ক্রিকেটার। এমএসের মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ওরা নিশ্চয়ই উপভোগ করবে। ওদের নিয়ে আমি নিজেই উত্তেজিত।”
 

910

গতবার আইপিএলেও সিএসকের হয়ে বেশ কিছু আক্রমণাত্ব ইনিংস খেলেছিলেন স্যাম কুরান। বল হাতেও ভরসা দিয়েছিলেন দলকে। ১৪ ম্যাচে ১৮৬ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১৩ উইকেট।

1010

আন্তর্জাতিক সিরিজ শেষে সকলই একে একে যোগ দেবেন নিজের নিজের আইপিএল দলে। স্যাম কুরানের রবিবারের পারফরমেন্সের পর তার উপর প্রত্যাশা বেড়ে গেল সিএসকে সমর্থকদের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs DC: ঘরের মাঠে দিল্লির কাছে হার, হতাশাজনকভাবেই আইপিএল শেষ কেকেআর-এর
Recommended image2
IPL 2026 Playoffs: আইপিএল ২০২৬ প্লে-অফে ৪ দল নিশ্চিত, দেখে নিন সূচি
Recommended image3
MI vs RR: কপাল পুড়ল কেকেআর-এর, মুম্বইকে হারিয়ে আইপিএল প্লে-অফে রাজস্থান
Recommended image4
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image5
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved