MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দশম শ্রেণীতেই প্রেম, তারপর কী কাণ্ড ঘটিয়েছিলেন হাসিন জাহান, জানুন সেই অজানা কাহিনি

দশম শ্রেণীতেই প্রেম, তারপর কী কাণ্ড ঘটিয়েছিলেন হাসিন জাহান, জানুন সেই অজানা কাহিনি

ব্যক্তিগত জীবন হোক আর সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানা রকমের ছবি। সবসময় বিতর্কে থাকতে ও খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। বর্তমানে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের পর একদিকে যেখানে মহম্মদ শামি আইপিএল ২০২২ (IPL 2022) -এ গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে খেলতে ব্যস্ত রয়েছেন, অপরদিকে হাসিন ব্যস্ত রয়েছেন নিজের মডেলিং নিয়ে। আইপিএলের মাঝে ক্রিকেট প্রেমিরা তাদের হিরোদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার বিষয়ে কৌতুহল প্রকাশ করে। আজ আপনাদের জানাবো শামিকে বিয়ের আগে কার প্রেমে পড়েছিলেন হাসিন, ও কাকে বিয়ে করেছিলেন তিনি। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : May 08 2022, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নিজের ব্যক্তিগত জীবনেও সবসময় বিতর্কিত থেকেছেন হাসিন জাহান। ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে বিয়ে থেকে বিবাদ সব কিছু নিয়ে সংবাদ শিরোনামে বারবার এসেছেন হাসিন। নিজের হট লুকস সহ নানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ট্রোলড হন হাসিন জাহান। প্রশংসার পাশাপাশি কটুক্তির শিকারও হতে হয় হাসিন জাহানকে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

প্রসঙ্গত বরাবরই মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন হাসিন জাহান। মহম্মদ শামির সঙ্গে বিয়ের আগে আরও একটি বিয়ে হয়েছিল বলে শোনা যায় হাসিন জাহানের। তার প্রথম স্বামী একজন মুদি ব্য়বসায়ী ছিলেন। প্রথম পক্ষের সন্তানও রয়েছে হাসিনের। পরে বিবাদের কারণে তার সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়।

310

কলকাতার বাসিন্দা হাসিন জাহান।  তাঁর বাবা মহম্মদ হাসান কলকাতার ব্যবসায়ী।  জানা যায়, খুব অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন হাসিন জাহান। হাসিন প্রথমে মহম্মদ শামির আগে প্রেমে পড়েন ২০০২ সালে এক দোকানদারের সঙ্গে, যার নাম ছিল শেখ সাইফুদ্দিন।
 

410

হাসিন জাহান দশম শ্রেণিতে পড়াকালীন প্রথম প্রেমে পড়েন। প্রেমে পড়ার অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারা একে অপরের খুব কাছে চলে আসে। শেখ সাইফুদ্দিনও হাসিনকে বিয়ে করতে চান বলে জানা যায়। মুদি ব্যবসায়ীর প্রেমে হাসিন পাগল ছিল বলে জানা যায়। 

510

 কিন্তু হাসিন ও সাইফুদ্দিনের সম্পর্কের কথা জানানি হতেই হাসিনের পরিবারের তরফে তা মানতে চায়নি।  পরিবারের সদস্যদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন হাসিন। কিন্তু মাত্র ৮ বছর পর সাইফুদ্দিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় হাসিনের। প্রথম বিয়ে থেকে হাসিনেরও দুটি সন্তান ছিল, তবে তারা সবাই তাদের বাবার সাথে বসবাস করছে।
 

610

মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে ২০১৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর চিয়ার লিডার হয়েছিলেন হাসিন জাহান। সেই সময় মহম্মদ শামির সঙ্গে আলাপ হয় তার। তাদের ঘনিষ্ঠতা বারে ও একে অপরকে ভালোবেসে ফেলেন। ও তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। 
 

710

কিন্তু হাসিন জাহানকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিল না শামির পরিবার। হাসিনের অতীতের খবর খানিকটা জেনেই এমত দিয়েছিল শামির পরিবার। কিন্তু প্রেমে পাগল মহম্মদ শামি সেই সময় পরিবারের বিরুদ্ধে গিয়ে হাসিন জাহানকে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে কন্যা সন্তানের পিতা হয়েছিলেন মহম্মদ শামি।
 

810

২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন হাসিন জাহান। বিশেষ করে মহম্মদ শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর। মহম্মদ শামি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত, এমনই অভিযোগ করেছিলেন তিনি। আর মহম্মদ শামির বাড়ির লোকজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারধর, খুনের হুমকির অভিযোগ করেছিলেন তিনি। আদালতে মামলাটি বিচারাধীন।

910

শামির অভিযোগ, শুরুতে হাসিন নিজের প্রথম বিয়ের কথা গোপনই রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁর দুই কন্যা সন্তান আছে, এ কথাও শামিকে বলেননি হাসিন। মেয়ে দুটির বিষয়ে শামি জানতে চাইলে হাসিন ও তাঁর পরিবার জানিয়েছিলেন, তারা নাকি হাসিনের প্রয়াত বোনের মেয়ে। একটি ইংরাজি সংবাদমাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে শামি বলেন, “আমরা যখন বিয়ে করি তখন ওর প্রথম বিয়ের কথা কিছুই জানতাম না। পরে নিজেই পুরোটা বলেছিল। এমনকী দুই মেয়েকেও মৃতা বোনের সন্তান বলে পরিচয় দিয়েছিল। এখনও পর্যন্ত আমার বাবা জানেন, সত্যিই ওই দুই মেয়ে হাসিনের বোনঝি।” 

1010

শামি ও হাসিন জাহানের আজ পর্যন্ত ডিভোর্স হয়নি। এই দম্পতি একে অপরের থেকে আলাদা থাকেন। শামির মেয়ে থাকেন হাসিন জাহানেপ সঙ্গে। ফের নিজের মডেলিং দুনিয়ায় ফিরে গিয়েছেন হাসিন জাহান। আর মহম্মদ শামি ব্যস্ত রয়েছে নিজেকর ক্রিকেট কেরিয়ার নিয়ে। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
আইপিএল খেলে কে কত টাকা পেয়েছেন? দেখুন ১০ ধনী ক্রিকেটারের তালিকা
Recommended image2
Danni Wyatt Child: সমলিঙ্গ দম্পতির পরিবারে নতুন অতিথি, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের স্ত্রী মা হলেন, কীভাবে সম্ভব হল
Recommended image3
Virat Kohli: মাঠের ঝামেলা মাঠের বাইরে! ম্যাচ শেষে ট্র্যাভিস হেডের সঙ্গে কেন হাত মেলালেন না কোহলি?
Recommended image4
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image5
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved