2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পারল না গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (India vs United States of America) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গেল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
সূর্যকুমার যাদবের ৮৪
শনিবার টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেললেন সূর্যকুমার যাদব।

India vs United States of America: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রবল চাপে পড়ে গেল ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ছাড়া অন্য কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। দলের প্রয়োজনের মুহূর্তে অসাধারণ লড়াই করলেন সূর্যকুমার। অর্ধশতরান করলেন ভারতের অধিনায়ক। ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) ১৬ বল খেলে ২০ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ১৬ বল খেলে ২৫ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১১ বল খেলে ১৪ রান করেন। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফলে ভারতীয় দল যত রান করবে বলে আশা করা হয়েছিল, তা হল না।

ব্যর্থ অভিষেকরা

ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) সম্প্রতি অসাধারণ ফর্মে থাকলেও, এদিন প্রথম বলেই আউট হয়ে গেলেন। শিবম দুবেও (Shivam Dube) প্রথম বলেই আউট হয়ে যান। রিঙ্কু সিং (Rinku Singh) ১৪ বল খেলে ছয় রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ছয় বল খেলে পাঁচ রান করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) ছয় বল খেলে চার রান করেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) কোনও বল খেলার আগেই রান আউট হয়ে যান। সূর্যকুমার ৪৯ বল খেলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দল নয় উইকেট হারিয়ে ১৬১ রান করেছে।

শ্যাডলি ভ্যান শালকউইকের ৪ উইকেট

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অসাধারণ বোলিং করলেন শ্যাডলি ভ্যান শালকউইক (Shadley van Schalkwyk)। ভারতীয় বংশোদ্ভূত হরমিত সিংও (Harmeet Singh) ভালো বোলিং করলেন। তিনি ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। ১৩ রান দিয়ে এক উইকেট নিলেন আলি খান (Ali Khan)। ১৬ রান দিয়ে এক উইকেট নিলেন মহম্মদ মহসিন (Mohammad Mohsin)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।