MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিয়ের আগেই কী কোনও সমস্যা, হঠাৎ কেন ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত রাহুল-আথিয়ার

বিয়ের আগেই কী কোনও সমস্যা, হঠাৎ কেন ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত রাহুল-আথিয়ার

দিন ঘোষণা না হলেও কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। শোনা যাচ্ছে সুনীল শেট্টি ও রাহুলের পরিবার বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু এরই মধ্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট তারকা ও বলিউড সুন্দরী। কোটি টাকা থাকতে, তারমধ্যে সামনে বিয়ে, তাহলে কেন ভাড়া বাড়িতে উঠতে চলেথে রাহুল-আথিয়া, তা নিয়ে তুঙ্গে জল্পনা।  

3 Min read
Author : Sudip Paul
| Updated : Apr 26 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বর্তমানে আইপিএল ২০২২ খেলতে ব্যস্ত রয়েছেন কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে আইপিএলে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। নতুন দলকে প্রথম ট্রফি অনে দিতে মরিয়া তিনি। ব্যাট হাতেও ছন্দে ফিরেছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়াই নয়, ব্য়াটসম্য়ান কেএল রাহুল এবার নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই করে ফেলেছেন দুটি সঞ্চুরি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ক্রিকেটের বাইরে নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবসময় চর্চায় থাকেন কেএল রাহুল। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টির।নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক, রোমান্স ও ঘনিষ্ঠতার কারণে কেএল রাহুল ও আথিয়া শেট্টি লম্বা সময় ধরে চর্চায় রয়েছেন। তাদের সম্পর্কের কথা জানে সুনীল শেট্টি ও কেএল রাহুলের পরিবারও।

38

৩ বছর ধরে সম্পর্কে রয়েছে তারা। নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে। তাদের সম্পর্কের কথা গোপনও করেননি কখনও। ক্রিকেট এবং বলিউডি মেলবন্ধনের নতুন সংযোজন রাহুল-আথিয়ার সম্পর্ক। শোনা যাচ্ছে, দু’জনের বিয়েও ঠিক হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতীয় কায়দায় বিয়ে হবে বলে জানা গিয়েছে। এ বছরের শেষে শীতকালে বা নতুন বছরের শুরুতে দু’জনে বিয়ে করতে পারেন। 

48

কিন্তু বিয়ের আগেই আরও একটি কারণে সংবাদ শিরোনামে চলে এসেছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। একটি ফ্ল্যাট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যাবতীয় জল্পনার সূত্রপাত।  কারণ ভারতীয় দলে খেলে, আইপিএল খেলে, বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা রোজগার করেন কেএল  রাহুল। বলিউড ইন্ডাস্ট্রি থেকে আথিয়ার রোজগারও খুব কম নয়। তারপরও ফ্ল্যাট না কিনে ভাড়া কেন নিলেন রাহুল-আথিয়া তা নিয়ে উঠছে প্রশ্ন। 

58

তবে যে সে ফ্ল্যাট নয়। মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রের ধারে এই ফ্ল্যাট যথেষ্ট বিলাসবহুল। জানা গিয়েছে, প্রতি মাসে এই ফ্ল্যাটের ভাড়া ১০ লাখ টাকা।  ৪ রুম বিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তাঁরা। জানলা খুললেই চোখে পড়ে আরব সাগর। আর ফ্ল্যাটটি যথেষ্ট বিলাসবহুল। যার অন্দর সজ্জা রীতিমত সকলকে অবাক করে দেওয়ার মত।
 

68

মনে করা হচ্ছে বিয়ের আগে থেকেই একসঙ্গে থারা সিদ্ধান্ত নিয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। পরস্পরকে আরও ভাল করে চিনে ও বুঝি নিতেই হয়তো একসঙ্গে থাকার পরিকল্পনা। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করবেন তাঁরা।  

78

কিন্তু দুজনের কাছে কোটি টাকা থাকা সত্ত্বেও কেন ভাড়ার ফ্ল্যাটে থাকবেন দুজনে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কারণ এমন ফ্ল্যাট সহজের কিনতে পারতেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।  ইদানীং অনেক ধনী ব্যক্তিদেরকেই দেখা গিয়েছে ফ্ল্যাট কেনার বদলে ভাড়া নিয়ে থাকছেন। সেই তালিকায় রাহুল-আথিয়াও যোগ দিলেন বলে মনে করা হচ্ছে।

88

প্রসঙ্গত, ম্যাঙ্গালুরুর বাসিন্দা সুনীল শেট্টির পরিবার। রাহুলের পরিবারেরও সেখানেই বাড়ি।  দুই পরিবার ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। তবে দুই পরিবারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। আরও এক বলিউড ও ক্রিকেট দুনিয়ার প্রেম কবে সাত পাকে বাধা পড়ে সেই অপেক্ষায় প্রহর গুনছেন ফ্যান-ফলোয়ার্সরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Injury: চোট পেয়ে ছিটকে গেলেন কোহলি, আফগানিস্তান সিরিজে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
Recommended image2
Suryakumar Yadav: নেতৃত্ব হারালেন, ভারতের হয়ে আর টি-২০ খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার!
Recommended image3
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image4
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image5
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved